News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসমাগম ছাড়া রথযাত্রায় কোনও আপত্তি নেই কেন্দ্রের
Image

লোকসমাগম ছাড়া রথযাত্রায় কোনও আপত্তি নেই কেন্দ্রের

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : করোনা মহামারির জন্য কোনও লোকসমাগম ছাড়া রথযাত্রায় কোনও আপত্তি নেই । করোনা আবহে পুরীর রথযাত্রার নিয়ে করা আবেদনের শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্র ।কেন্দ্র আরও জানিয়েছে, রাজ্য প্রযোজনে মঙ্গলবার পুরীতে কার্ফু জারি করতে পারে। বিধিনিষেধ আরোপ করে রথযাত্রার পক্ষে ওডিশা সরকারও।

রাত পোহালেই রথযাত্রা। শেষমুহূর্তের সব প্রস্তুতি সারা। রথ সাজানো থেকে তিনটি রথে অজ্ঞানমালা আনা, সবই হয়েছে। কিন্তু মঙ্গলবার শ্রীমন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ বেরোবে কিনা তা অনিশ্চিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ কী নির্দেশ দেয়, সেদিকে সাগ্রাহে তাকিয়ে সবাই। এই মালায় সুপ্রিম কোর্টে সোমবার কেন্দ্র জানিয়েছে, করোনা মহামারির জন্য কোনও লোকসমাগম ছাড়াই রথযাত্রায় কোনও আপত্তি নেই ।

এদিন শীর্ষ আদালেত প্রধান বিচারপতি এস এ বোবদের তিন সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রখযাত্রা কোটি কোটি মানুষের বিশ্বাসের জিনিস। এবার যদি রথ না বেরোয় তবে আগামী ১২ বছর রীতি অনুযায়ী রথ বেরোতে পারবে না। কেন্দ্রর মত, রাজ্য প্রযোজনে মঙ্গলবার পুরীতে কার্ফু জারি করতে পারে। কেবলমাত্র যেসব লোকের করোনা পরীক্ষায় নেগেটিভ, তাঁরাই রথের কাছে থাকবেন।

একই বক্তব্য ওডিশা সরকারেরও। তারাও নির্দিষ্ঠ কিছু বিধিনিষেধ আরোপ করে রথযাত্রার পক্ষে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top