News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তদান নিয়ে ছেলে মেয়েদের মানসিকতা নষ্ট করছে কিছু রাজনৈতিক দল, দাবি মানিক সরকারের
Image

রক্তদান নিয়ে ছেলে মেয়েদের মানসিকতা নষ্ট করছে কিছু রাজনৈতিক দল, দাবি মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ রাজ্যে রক্তদান শিবিরের মতো অনুষ্ঠান নষ্ট করার প্রচেষ্টা চলছে, আর এগুলি মোকাবিলা করে রক্তদানে এগিয়ে আসছে ছাত্র-যুবরা৷ কিন্তু যারা এই ধরনের রক্তদান শিবির নষ্ট করার প্রচেষ্টা করছে তাদের বুঝা দরকার, আজ নয়তো কাল তাদের এবং তাদের পরিবারের রক্তের প্রয়োজন হতে পারে৷আর এটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা৷ রবিবার ছাত্র-যুব ভবনে এসএফআই এবং ডি ওয়াই এফ আই এর যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির এমনটাই অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷


তিনি নিন্দা জানিয়ে বলেন, যেসব রাজনৈতিক দল ছেলে মেয়েদের মানসিকতা নষ্ট করছে এবং ছেলেমেয়েদের বিপথে পরিচালিত করছে তাদের বিষয়টি বুঝা দরকার৷ এমনকি উদ্বেগের বিষয় হলো রামনগরের দু’একজন মহিলা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছে৷ সুতরাং এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে এসে যুব সমাজকে সঠিক পথে পরিচালনার দিশা দেখানো জরুরী৷


তিনি আরো বলেন কোন রাজ্য রক্তদান শিবিরে প্রথম এবং দ্বিতীয় হয়েছে সেটা বড় বিষয় নয়৷ কিন্তু বড় বিষয় হলো একজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করে পুনঃজীবন ফিরিয়ে দেওয়া৷ আর এটা একমাত্র সম্ভব এই ধরনের রক্তদান শিবিরের মাধ্যমে৷ তাই রাজ্যের ছাত্র যুবসমাজ বর্তমানে এই ধরনের ভূমিকা পালন করে চলেছে পাশাপাশি চক্ষুদান এবং দেহদানে এগিয়ে আসা জরুরি বলে তিনি জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top