News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় লরি আটকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
Image

তেলিয়ামুড়ায় লরি আটকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জুন৷৷ ভোর রাতে তেলিয়ামুড়া থানার সামনে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা সহ তিন জনকে আটক করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে তেলিয়ামুড়ার ট্রাফিক ডিএসপি সনাতন জমাতিয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গত রাতে তেলিয়ামুড়া থানার সামনে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উৎপেতে বসে থাকেন৷


ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়ার কাছে গোপন সূত্রে খবর ছিল একটি লরিতে করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে৷ সেই খবরের ভিত্তিতেই ট্রাফিক ডিএসপি তেলিয়ামুড়া থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে বিশাল পুলিশবাহিনীকে নিয়ে বসে থাকেন৷ ভোররাত সাড়ে তিনটা নাগাদ লরিটি তেলিয়ামুড়া থানার সামনে আসলে আটক করা হয়৷ লরিতে তল্লাশি চালিয়ে ১৮ প্যাকেট অর্থাৎ মোট ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এই গাঁজা পাচারের ঘটনায় তিনজনকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ জানা গেছে গাড়িটি জিরানিয়া থেকে শুকনো গাজা বুঝাই করে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি লরিটি আটক করতে সক্ষম হয়েছেন৷ গাঁজা বোঝাই লরি আটকের সংবাদ পেয়ে তেলিয়ামুড়ার এসডিপিও বি জগদীশ্বর রেড্ডি ঘটনাস্থলে ছুটে আসেন৷


এসডিপিও জানান এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় সুনিদৃষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাচার চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য লকডাউন চলাকালেও গাজা পাচারকারীরা নানা কৌশলে তাদের পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷ গত ভোররাতে তেলিয়ামুড়া থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে লড়ি আটক করে গাজা উদ্ধারের ঘটনা তারই প্রমাণ বহন করে চলেছে৷ তেলিয়ামুড়া এসডিপিও জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ রাজ্য সরকার যখন রাজ্যকে নেশা মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে তখনও গাজা পাচারকারী সহ অন্যান্য নেশা পাচারকারীরা নানা কৌশলে তাদের নেশা পাচার বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে৷
রাজ্য প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পাচারকারীরা তাদের অপকর্ম অব্যাহত রেখেছে৷ এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত রাজ্য গঠনের যে স্বপ্ণ দেখছেন তা কতখানি সফল হবে তা নিয়ে নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষীরা তাদের গাঁজা চাষ অব্যাহত রেখেছে বলে খবর মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top