News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী কর্মী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী জোলাইবাড়িতে
Image

সরকারী কর্মী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী জোলাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ জুন৷৷ সরকারী কর্মচারী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী পেলো জোলাইবাড়ীর একজন ব্যক্তি৷ ঘটনার বিবরনে জানাযায় দক্ষিন জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের সাগরডেপা এলাকার বাসিন্দা দেবপ্রসাদ বিশ্বাস৷ পেশায় তিনি একজন শিক্ষক৷ বাইখোরা বিদ্যালয়ে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন৷


অভিযোগ রেগুলার পোস্টে সরকারী চাকুরি করা সত্ত্বেও তিনি লকডাউন চলাকালিন সময়ে সরকারী সুবিধা হিসাবে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন৷ তিনি এ পি এল কার্ডের অন্তভূক্ত৷ দেব প্রসাদ বিশ্বাসের রেশসামগ্রী পাওয়ার বিষয়ে জোলাইবাড়ী ২ নং রেশনসোপে জানতে চাইলে সেখান কর্মরত রেশন ডিলার ঘটনার সত্যতা স্বীকার করেন৷ তিনি জানান দেবপ্রসাদ বিশ্বাস একজন শিক্ষক৷ প্রসাশনিকভাবে লিষ্ট আসার কারনে বাধ্যতামূলক তাকে বিনামূল্যে চাল দিয়েছে রেশন ডিলার৷

শান্তিরবাজার মহকুমা প্রসাশনের খাদ্য দপ্তরের গাফিলতির কারনেই যে একজন সরকারী শিক্ষক লকডাউনের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী ভোগ করেছে তা বলাই বাহুল্য৷ এতে করে প্রকৃতভাবে যারা রেশন সামগ্রী পাওয়ার কথা তারা বঞ্চিত রয়ে গেছে৷ সরকারী সুযোগ সুবিধাগুলি ভোগ করছে বৃত্তশালী লোকজনেরা৷ যার প্রমান সরকারী বিদ্যালয়ের শিক্ষক বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার ঘটনা৷ এখন দেখার বিষয় শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করেন কিনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top