News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-মিজোরামে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৫.১, পার্শ্ববর্তী রাজ্যেও অনুভূত
Image

অসম-মিজোরামে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৫.১, পার্শ্ববর্তী রাজ্যেও অনুভূত

গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : প্রকৃতির রূদ্র প্রতাপে উত্তর-পূর্বাঞ্চলে ত্রাহি ত্রাহি রব উঠেছে। একে করোনা সংকট, তার মধ্যে বন্যা, এর মধ্যেই সংঘটিত হচ্ছে ঘন ঘন ভূমিকম্পের মতো ঘটনা। আজ রবিবার অসমের রাজধানী গুয়াহাটি সহ প্রতিবেশী মেঘালয়, মণিপুর এবং মিজোরামে মাঝারি তীব্রতার ভূমিকম্প হয়েছে বিকেল ৪:১৫ মিনিটে। ভূমিকম্পটি রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.১। আজকের ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের রাজধানী আইজল ছিল বলে জানা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আইজলের ২৫ কিলেমিটার পূর্ব এবং উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে (২৫.৬° উত্তর অক্ষাংশ এবং ৯০.৬° পূর্ব) ছিল।

ভূমিকম্পের উৎসস্থল আইজল হওয়ায় কম্পনের ধাক্কা লেগেছে দক্ষিণ অসমের শিলচর এবং সংলগ্ন এলাকায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে ১৮ জুনও উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প হয়েছে। ওইদিন মিজোরামের চাম্পাই জেলায় ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার ভেতরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানিয়েছিল গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। এছাড়া গত ২ জুন ভারতীয় সময় সকাল ৭:১৪ মিনিটে ৩.৯ প্রাবল্যের ভূমিকম্প হয়েছিল মণিপুরে। সেদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের পূর্ব উখরুল জেলার ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। এর আগে ২৫ মে রাত ৮টা ১২ মিনিটে ৫.৪ তীব্রতার ভূমিকম্প হয়েছে অসম, মেঘালয় এবং ত্রিপুরায়ও ভূমিকম্প হয়েছে। সেদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা এবং মায়ানমার সীমান্ত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top