News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগের করিডর হয়ে উঠতে পারে : উপমুখ্যমন্ত্রী
Image

উত্তর-পূর্বাঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগের করিডর হয়ে উঠতে পারে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ পর্যটন ক্ষেত্র শুধুমাত্র বিদেশি মুদ্রাই আয় করে তা নয়৷ পর্যটন ক্ষেত্র কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করে এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সুদৃঢ় করে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি উত্তর-পূর্বাঞ্চলে পর্যটনের সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসিতে পর্যটন বিশেষ জায়গা পেয়েছে৷ আজ আই আই এম এম ই সিম্পোজিয়াম-২০২০ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা একথা বলেন৷ এই ভার্চুয়াল সিমপােসিয়ামের উদ্যোক্তা ড, এপিজে আব্দুল কালাম সেন্টার ফর পলিসি রিসার্চ এন্ড এনালিসিস, আই আই এম শিলং৷


সিমপােসিয়ামে আলোচনার বিষয়বস্তু ছিল ইমারজেন্সি নর্থ ইস্ট ইন্ডিয়া, স্ট্রেটেজিক এন্ড ডেভেলপমেন্ট ইমপারেটিভ৷ আলোচনায় অংশ নিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, আমাদের দেশের ৮ শতাংশ এলাকা নিয়ে উত্তর-পূর্বাঞ্চল৷ এই অঞ্চলের জনসংখ্যা দেশের মােট জনসংখ্যার ৩.১ শতাংশ৷ এই অঞ্চলের ঐতিহাসিক, সাংসৃকতিক এবং বিশেষ প্রাকৃতিক সম্পদ এখনও অনাবিষৃকত৷ যা প্রতিবেশি মায়ানমার এবং বহিঃবিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, পর্যটন শুধুমাত্র উন্নয়নের মাধ্যমে নয়, এটা কর্মসংস্থান বৃদ্ধিরও অংশ৷ সমীক্ষকদের মতে এই ক্ষেত্রটিতে চূড়ান্ত দক্ষ মানুষের পাশাপাশি অদক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়৷ তথ্য অনুযায়ী দেশের গড় অভ্যন্তরীণ উৎপাদনের ৬.৬ শতাংশ আসে পর্যটন ক্ষেত্র থেকে৷

তাছাড়া মােট কর্মসংস্থানের ৭.৭ শতাংশ সৃষ্টি হয় পর্যটন ক্ষেত্রে৷ আলোচনায় উপমুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন এবং মায়ানমার এই আটটি দেশের সীমান্ত রয়েছে৷ তাই উত্তর-পূর্বাঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যােগাযােগের করিডর হয়ে উঠতে পারে৷ এই অঞ্চলের অপার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্রের মাঝে ঐক্য, সাংসৃকতিক ঐতিহ্য, দেশি বিদেশি পর্যটকদের কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, এজন্য প্রয়ােজন সঠিক পরিকল্পনা এবং তার রূপায়ণ৷ ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top