News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : বাংলাদেশে বেড়াতে গিয়ে পুত্র সন্তানের জন্ম দিলেন কৈলাসহরের প্রসুতি
Image

লকডাউন : বাংলাদেশে বেড়াতে গিয়ে পুত্র সন্তানের জন্ম দিলেন কৈলাসহরের প্রসুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ করোনা-র প্রকোপে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব উঠেছে৷ এরই মাঝে ভারত-বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে৷ এক্ষেত্রে অবশ্যই লকডাউনকে কৃতিত্ব দিতে হচ্ছে৷ কারণ, ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা মাফিক আলির স্ত্রী বাংলাদেশে বেড়াতে গিয়ে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ লকডাউনে আটকে যাওয়ার কারণেই ওই শিশুর বাংলাদেশে জন্ম হয়েছে৷ স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাথে তার নাড়ির টান গড়ে উঠেছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ স্ত্রী-সন্তান নিয়ে ত্রিপুরায় ফিরে এসে আনন্দে আত্মহারা মাফিক আলি বলেন, লকডাউন আমাদের জীবনে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে সারাজীবন মনে গেঁথে থাকবে৷


মাফিক আলি-র কথায়, এক পুত্র সন্তান এবং অন্তঃস্বত্ত্ব স্ত্রী-কে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ গিয়েছিলাম৷ মৌলভিবাজারের ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে লকডাউনে আটকে যাই৷ এর পর থেকে সেখানেই আটকে ছিলাম৷ দীর্ঘ চেষ্টার পর চট্টগ্রাম সহকারী হাইকমিশনের সহায়তায় স্বদেশ ত্রিপুরায় ফেরত এসেছি৷ তিনি বলেন, চিকিৎসকদের অনুমান অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহে সন্তানের জন্ম হওয়ায় তারিখ স্থির হয়েছিল৷ কিন্তু ২৪ মে বাংলাদেশে তার প্রসব যন্ত্রণা শুরু হয়৷ তখন সেখানেই একটি নার্সিং হোমে তাকে ভর্তি করি এবং পুত্র সন্তানের জন্ম হয়৷ তাঁর কথায়, ভারত থেকে বাংলাদেশে বেড়াতে গিয়ে ত্রিপুরায় ফেরার জন্য শুধু লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয়েছে৷ তাছাড়া, সেখানে কোনও অসুবিধা হয়নি আমাদের৷ সন্তানের জন্মের সময় হাসপাতালে যথেষ্ট ভালো পরিষেবা পেয়েছি৷


তিনি বলেন, সদ্যজাত সন্তানের জন্মের প্রমাণপত্র সংগ্রহে কিছুটা দৌড়ঝাঁপ করতে হয়েছে৷ কারণ, ওই নথি ছাড়া তাকে নিয়ে ভারতে ফিরে আসা সম্ভব হচ্ছিল না৷ অবশেষে চট্টগ্রাম সহকারী হাইকমিশনের সহায়তায় সদ্যজাত সন্তানের জন্য ইমার্জেন্সি সার্টিফিকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছি৷ ওই নথি দেখিয়ে ত্রিপুরায় ফিরে এসেছি৷ তাঁর কথায়, এখন স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে ভালোই আছি৷ শুধু বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top