News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর আর কে নগর ব্যারাক করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষিত
Image

টিএসআর আর কে নগর ব্যারাক করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর আরকেনগর ব্যারাক করোনা ঝুঁকিপূর্ণ এলাকা বলে ঘোষিত হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জিরানিয়া মহকুমার মান্দায় ব্লকের লক্ষ্মীপুর ভিলেজের দ্বিতীয় ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পের আরকেনগর ব্যারাককে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছেন৷ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ ওই এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধ বাফার জোন ঘোষণা করা হয়েছে৷ জেলাশাসকের আদেশ অনুসারে, করোনা ঝুঁকিপূর্ণ এলাকার নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷


রাজ্যে বর্তমানে করোনা ঝুকিপূর্ণ এলাকা রয়েছে কুড়িটি৷ তার মধ্যে পশ্চিম জেলায় তিনটি, সিপাহীজলা জেলায় পাঁচটি, গোমতী জেলায় সাতটি, দক্ষিণ জেলায় তিনটি, ঊনকোটি জেলায় একটি এবং ধলাই জেলায় একটি৷

এদিকে, সিপাহিজলা জেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচার শুরু করা হয়েছে৷ কারণ, ত্রিপুরায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত সিপাহিজলায় রয়েছেন৷ করোনা প্রতিরোধে সিপাহিজলা জেলার বিভিন্ন স্থানে তথ্য ও সংসৃকতি দফতরের পক্ষ থেকে মাইক যোগে ব্যাপক প্রচার সংগঠিত করা হচ্ছে৷


গত ১৮ জুন জেলার করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষিত নলছড় ব্লকের কালিবাজার, তুই ঝিলিক, দুর্লভনারায়ণ, সোনামুড়া ব্রিজ চৌমুহনি, কাঁঠালিয়া ব্লকের বেজিমারা, প্রভাপুর, নিদয়া, কাঁঠালিয়া, ভবানীপুর ও কালাপানিয়া, বক্সনগর ব্লকের মতিনগর, বাবার, সোনামুড়া, বক্সনগর, কলমখেত, এনসিনগর ও ভেলুয়ারচর ইত্যাদি এলাকার মানুষকে সচেতন করতে মাইক যোগে প্রচার করা হয়৷ ১৯ জুন প্রচার করা হয়েছে বক্সনগর ব্লকের কমলনগর, রহিমপুর, পুটিয়া, মানিকনগর, পূর্ব আড়ালিয়া, কুলু বাড়ি, খোদাবাড়ি ইত্যাদি এলাকায়৷
প্রচার চলাকালীন এলাকার মানুষকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকার বিধিনিষেধগুলি যথাযথ ভাবে মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে৷ এদিকে, সিপাহিজলার জেলাশাসকের নেতৃত্ব জেলার সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিগণও নির্দিষ্ট এলাকাগুলি সফর করে জনসাধারণের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ এছাড়া এলাকার আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণও বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top