News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত আরও আট, সক্রিয় ৫০৪ জন
Image

আক্রান্ত আরও আট, সক্রিয় ৫০৪ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্যে নতুন করে আরও ৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন সন্ধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ১৩৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে পশ্চিম জেলায় ৩ জন, সিপাহীজলা জেলায় ৩ জন, গোমতী ও ধলাই জেলায় ১জন করে৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তাদের প্রত্যেকেরই বহিঃরাজ্য ভ্রমণের তথ্য রয়েছে৷


এদিকে, রাজ্যে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫০৪ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮০ জন৷ বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৭১ জন৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯১০ জন৷ আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরে এতথ্য জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫,২৬০ জনের৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩,৯০৬ জনের৷ এদের মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১, ১৯০ জনের৷ শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে আজ মোট ২৩ জন কে ছুটি দেওয়া হয়েছে৷ এর মধ্যে লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ১৮ জন, শহীদ ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টার থেকে ৪ জন এবং ১ জন জিবি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, শহীদ ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টার থেকে আজ ৪ জন ছুটি হওয়ার পর সেখানে আর ৩৭ জন করােনা আক্রান্ত রােগীর চিকিৎসা চলছে৷ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ৩০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে৷

এছাড়াও তিনি জানান, উদয়পুরের পি আর টি আইতে ৩৩ জন, জিবি হাসপাতালে ৬ জন, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টারে ৬১ জন, সাগর মহল ৬০ জন, আমবাসা পলিটেকনিক ইনস্টিটিউশন হোস্টেল ৯ জন, বাধারঘাট স্পোর্টস সুকল বয়েজ হোস্টেলে ১৫৯ জন, লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩১ জন, কুমারঘাটের পি আর টি আই এ ১৪ জন, দেবদারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৯ জন, বি এস এফ কোভিড কেয়ার হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে মােট ৪৪৪ জন রাজ্যে এসেছেন৷ তাদের মধ্যে ১৪৮ জন লরী চালক, ২৫ জন রােগী এবং ২৭১ জন বহিরাজ্যে আটকে থাকা লােকজন৷ শিক্ষামন্ত্রী জানান, ১৮ ও ১৯ জুন দু’দিনে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছেন ২৪৫ জন৷ শিক্ষামন্ত্রী জানান, বহিরাজ্য থেকে প্রায় ৩৪,০০০ জন লােক রাজ্যে এসেছেন৷ রাজ্য থেকে বহিরাজ্যে পাঠানাে হয়েছে প্রায় ২৯,০০০ জন৷ তিনি জানান, বহিরাজ্যে আটকে থাকাদের রাজ্যে নিয়ে আসা এবং রাজ্য থেকে যারা বহিরাজোর শ্রমিক ও অন্যান্যদের তাদের নিজ নিজ রাজ্যে পাঠানাে বাবদ রাজ্য সরকারের এ পর্যন্ত ব্যয় হয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৪৬ হাজার টাকা৷
শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১৯ জুন, ২০২০ পর্যন্ত জমা পড়েছে ১৯ কোটি ২ লক্ষ টাকা৷ খরচ হয়েছে ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা৷ শিক্ষামন্ত্রী আরও জানান, বহিরাজ্যে আটকে থাকা ৮,২৫৭ জন কে ৪ কোটি ১৯ লক্ষ ৪৯ হাজার ৬৩০ টাকা সহায়তা দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্যের লোক্যাল ও ডেমু ট্রেন চালানাের জন্য এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top