News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের সর্বকনিষ্ঠ কোভিড-১৯ আক্রান্ত পাঁচ মাসের শিশু, বাড়ি বরাক উপত্যকার কাটিগড়ায়
Image

অসমের সর্বকনিষ্ঠ কোভিড-১৯ আক্রান্ত পাঁচ মাসের শিশু, বাড়ি বরাক উপত্যকার কাটিগড়ায়

শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : অসমের সর্বকনিষ্ঠ কোভিড-১৯ আক্রান্ত ধরা পড়েছে বরাক উপত্যকায়। সর্বকনিষ্ঠ করোনা সংক্রমিতের বয়স মাত্র পাঁচ মাস। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকায় এই সর্বকনিষ্ঠ শিশুপুত্রের বাড়ি।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমিত শিশুটির ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে। সে পরিবারের সদস্যের সঙ্গে দিল্লি থেকে এসেছে। তার সোয়াব পরীক্ষা করে পজিটিভ রেজাল্ট আসার পর তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই শিশুপুত্রের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতাল সূত্রে আরও জানা গেছে, আজ শনিবার বরাক উপত্যকার আরও ৮ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। প্রত্যেককেই মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কাছাড় জেলার ৬ এবং করিমগঞ্জ জেলার ২ জন।

আজ কাছাড় জেলার যারা আক্রান্ত হয়েছেন তাঁরা দর্মিখালের রাহুল রায় (২৩), কাটিগড়ার গুলধানা বেগম বড়লস্কর (২৬), রানিঘাটের রেজওয়ানা বেগম (২২), কাটিগড়া এলাকার শিশু (৫ মাস), সোনাবাড়িঘাটের তাজিরুল হুসেন (২৮) এবং  উধারন্দের বিশ্বজিৎ দাস (২৭)।

করিমগঞ্জ জেলার দুজন রামকৃষ্ণনগরের মহীতোষ দাস (২৩) এবং দুল্লভছড়ার অনন্ত দে (৪৩)। আজকের  সব আক্রান্তের ট্র্যাভেলিং হিস্ট্রি রয়েছে। কেউ এসেছেন বেঙ্গালুরু থেকে বা কেউ চেন্নাই এবং দিল্লি থেকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top