News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যবাসীকে শামিল হওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর
Image

আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যবাসীকে শামিল হওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগা-র কোনও বিকল্প নেই৷ করোনা-র প্রকোপ থেকে বাঁচার জন্যও যোগাভ্যাস খুবই জরুরি৷ তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে যোগা করার জন্য আবেদন জানিয়েছেন৷ তাতেই যথেষ্ট নয়, যোগা করার সময় ছবি তুলে কিংবা ভিডিও বানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন তিনি৷


করোনা মানবসভ্যতাকে এক গভীর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে৷ প্রত্যেক দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ সামগ্রিক এই বিপদের মোকাবিলায় সম্মিলিত চেষ্টা একজোট হয়ে মাঠে নেমে পড়েছে৷ চিকিৎসকদের পরামর্শ, এই অতিমারি পরিস্থিতিতে শরীর সুস্থ রাখা খুবই জরুরি৷ অন্য কোনও রোগের থাবায় যেন মানুষকে কাবু না করতে পারে, সে-বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকাল শুরু হওয়ার পর থেকে যোগা এক অন্য স্তর পেয়েছে৷ সারা দেশেই যোগার ব্যাপ্তি বাড়ুক, সেই চেষ্টা চলছে৷ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লির রাজপথে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে যোগা করেছেন৷ শুধু তা-ই নয়, বিভিন্ন রাজ্যে সরকারি আয়োজনে যোগ দিবস পালন করা হয়েছে৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ শুক্রবার টুইট বার্তায় রাজ্যবাসীকে আন্তর্জাতিক যোগ দিবসে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই যোগ দিবস পালনের আবেদন জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, যোগা করার সময় ছবি তুলে কিংবা ভিডিও বানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top