News Flash

  • Home
  • Uncategorized
  • মস্কো যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, দেখা করবেন না চিনের নেতাদের সঙ্গে
Image

মস্কো যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, দেখা করবেন না চিনের নেতাদের সঙ্গে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকেছে। এমতাবস্থায় আগামী ২৪ জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মস্কোতে গিয়ে রাশিয়া-সহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন রাজনাথ সিং, কিন্তু চিনের নেতাদের সঙ্গে দেখা করবেন না প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মস্কো যাবেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং তিন বাহিনীর একজন করে শীর্ষ কর্তা। প্রথমে ঠিক হয়েছিল ২৪ জুন মস্কো রওনা দেবেন রাজনাথ সিং, কিন্তু এখন একদিন আগেই রওনা দেবেন তিনি। বিজয় দিবসের প্যারেডে অংশ নেওয়ার জন্য ভারতের তিন বাহিনীর ৭৫ জন সৈনিকের একটি দলও মস্কো যাবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির জয়ের ৭৫ বছর উপলক্ষে আগামী ২৪ জুন মস্কোতে আয়োজিত হচ্ছে প্যারেড। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ২০২০  সালের ৯ মে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকেও অভিনন্দন জানিয়েছিলেন রাজনাথ সিং। ২৪ জুনের প্যারেডে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। সে আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো যাচ্ছেন রাজনাথ সিং। তবে, মস্কো গেলেও, সেখানে গিয়ে চিনের নেতাদের সঙ্গে দেখা করবেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top