News Flash

  • Home
  • Uncategorized
  • বোলারদের শাসন করতে রোহিত শর্মাকে অনুসরণ করতে চান পাক ক্রিকেটার হায়দার আলি
Image

বোলারদের শাসন করতে রোহিত শর্মাকে অনুসরণ করতে চান পাক ক্রিকেটার হায়দার আলি

ইসলামাবাদ, ১৯ জুন (হি.স.): রোহিত শর্মার মত বোলারদের শাসন করতে চান  পাকিস্তানের উঠতি ক্রিকেটার হায়দার আলি। ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের জাতীয় দলে ঢুকে পড়েছেন হায়দার। প্রথমবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ডাক পাওয়া ১৯ বছর বয়সি ব্যাটসম্যান স্পষ্ট জানালেন যে, তাঁর রোল মডেল হলেন রোহিত শর্মা।

ভিডিও কনফারেন্সে হায়দার বলেন, ‘যদি রোল মডেলের কথা জানতে চান, তবে আমার রোল মডেল হলেন রোহিত শর্মা। একজন ক্রিকেটার হিসেবে ওঁকে আমি ভীষণ পছন্দ করি। আমি রোহিতের মতো ক্লিন হিট করতে চাই এবং দলের হয়ে আগ্রাসী শুরু করতে চাই।’

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন হায়দার। ২০১৯-২০ মরশুমে অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে ২০২০-২১ মরশুমের জন্য উঠতি ক্রিকেটার হিসেবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। গত যুব বিশ্বকাপে পাকিস্তান দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন হায়দার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top