News Flash

  • Home
  • Uncategorized
  • কয়েক মুহুর্তের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বলদাখাল এলাকা
Image

কয়েক মুহুর্তের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বলদাখাল এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ বৃহস্পতিবার সকালে কয়েক মুহূর্তের ঘূর্ণিঝড় আগরতলার বলদাখাল এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে৷ বেশ কয়েকটি বাড়ি এবং বাজারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়েসদর মহকুমাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ পাশাপাশি, সাংসদ প্রতিমা ভৌমিক এবং বিধায়ক রতন চক্রবর্তীও এলাকায় ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেনপীড়িতদের সঙ্গে৷ তাঁদের হাতে সামান্য আর্থিক সাহায্যও তুলে দিয়েছেন তাঁরা৷ আজকের ঝড়ে একটি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে৷


আজ সকাল ৯টা নাগাদ ওই ঘূর্ণিঝড় শুধুমাত্র বলদাখাল এলাকায় প্রভাব ফেলেছে৷ অন্যত্র এর প্রভাব পড়েনি বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ এ-বিষয়ে আবহাওয়া দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন,আজ সকালে বলদাখাল এলাকাতেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছিল৷ ওই এলাকায় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট তছনছ করে দিয়ে ঘূর্ণিঝড় থেমে গেছে৷ ওই আধিকারিকের দাবি, অন্যত্র ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবপড়েছে বলে তথ্য পাওয়া যায়নি৷


এদিনের ঘূর্ণিঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল, বেশ কয়েকটি বাড়ির ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে৷ কয়েকটি বাড়ির পাকা দেওয়ালে ফাটল ধরেছে৷ চন্দ্রপুর বাজারে কয়েকটি দোকানের টিনের চাল ঘূর্ণিঝড়েউড়িয়ে নিয়ে গেছে৷ বাজারে একটি টমটম (ই-রিকশা) দাঁড়ানো ছিল৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টমটমটি ভেঙে চুড়মার হয়ে গছে৷ টমটম চালক সামান্য আহত হয়েছেন৷


ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বলদাখাল এলাকার বাসিন্দা সুজিত কুমার দেবনাথ বলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘূর্ণিঝড় সব লণ্ডভণ্ড করে দিয়েছে৷ বৃদ্ধ মা ঘরের বাইরে যাচ্ছিলেন, এমন সময় ঝড়ে তিনি সামান্যআঘাত পেয়েছেন৷ তবে, ঘরের চাল ঘূর্ণিঝড় উড়িয়ে নিয়ে গেছে এবং দেওয়ালে সামান্য ফাটলও দেখা দিয়েছে৷ সুজিতবাবুর প্রতিবেশীদের বক্তব্য, ওই বাড়িতে থাকা এখন নিরাপদ নয়৷ অপর এক বাসিন্দা বিমল দাসবলেন, আজ সকালের ঘূর্ণিঝড়ে বাড়ির একটি ঘর ভেঙে চুড়মার হয়ে গেছে৷
টমটম চালক অপু সূত্রধর আক্ষেপ করে বলেন, চন্দ্রপুর বাজারে এসে দাঁড়াতেই দেখি জোরে বাতাস বইছে৷ তাই টমটম বন্ধ করে দাঁড়াতেই মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড়ে পুরো তছনছ করে দিয়েছে৷ ঝড়ের প্রকোপে টমটমভেঙে চুরমার হয়ে গেছে৷ তাতে নিজেও মাথায় ও হাতে আঘাত পেয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ একই কথা বলেন ব্যবসায়ী নন্দন মজুমদারও৷ তাঁর কথায়, দোকানের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে৷ তাতে সমস্তজিনিসপত্র বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷


ঘূর্ণিঝড়ের খবর পেয়ে সদর মহকুমাশাসক অসীম সাহা ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷ সদর মহকুমাশাসক বলেন, ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষয়ক্ষতির হার নিরুপণ হচ্ছে৷ তবে, সাময়িক আর্থিক সাহায্য এখনই প্রদান করা হয়েছে৷ এদিকে, সাংসদ প্রতিমা ভৌমিক এবং বিধায়ক রতন চক্রবর্তী খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন৷


সাংসদ প্রতিমা ভৌমিকের কথায়, সকালে ঘূর্ণিঝড় হয়েছে৷ দুপুরের মধ্যেই সাময়িক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, করোনা-র প্রকোপে দেশ এবং রাজ্য গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে৷ এরইমধ্যে প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলা করতে হচ্ছে৷ তবে প্রশাসন ভীষণ সক্রিয় রয়েছে৷ ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় কোনও ত্রুটি হবে না৷ তাঁর কথায়, ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণ শুরু হয়ে গেছে৷ সাময়িকআর্থিক সাহায্যও প্রদান করা হচ্ছে

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top