News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর বৃষ্টিতে নাকাল রাজ্যের জনজীবন ভারী বর্ষণের পূর্বাভাস
Image

দিনভর বৃষ্টিতে নাকাল রাজ্যের জনজীবন ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ দিনভর বর্ষণে ত্রিপুরায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে৷ গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল৷ আজ (বুধবার) সকাল দশটা পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে৷ তার পর কিছু সময় বিরাম দিয়ে পুনরায় ঝিরঝিরে বৃষ্টিপাত হয়৷ দুপুরের পর থেকে অবিরাম বর্ষণে জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এই ধারা আগামীকালও বজায় থাকবে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে৷ এদিন আগরতলার বিভিন্ন স্থানে রাস্তা জলমগ্ণ হয়ে পড়েছিল৷ কিন্তু, জল নিষ্কাশনি ব্যবস্থা মজবুত থাকায় খুব তাড়াতাড়ি জল নেমে গিয়েছে৷


গতকাল রাত থেকে ভারী বর্ষণে আজ আগরতলার বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছিল৷ তবে জল নিষ্কাশনে ব্যবহৃত মেশিনগুলি দ্রুত জল নামিয়ে দিয়েছে৷ ফলে জনগণকে খুব বেশি দুভর্োগ পোহাতে হয়নি৷ অতীতে এমন মুষলধারে বৃষ্টিপাত হলে প্রায় সারাদিন রাজধানীর বিভিন্ন রাস্তা জলমগ্ণ হয়ে থাকত৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনে শহরবাসী জলের ঝাপ্ঢা থেকে কিছুটা নিস্তার পেয়েছেন৷

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিনে আগরতলায় ৬২.২ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ শুধু তা-ই নয়, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একইভাবে ভারী বর্ষণ হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সিপাহিজলা, গোমতি, খোয়াই এবং দক্ষিণ জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হবে৷ বাকি উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় ওই চারটি জেলা থেকে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top