News Flash

  • Home
  • Uncategorized
  • সতর্কতা লাদাখে, বন্ধ করে দেওয়া হল শ্রীনগর-লেহ জাতীয় সড়ক
Image

সতর্কতা লাদাখে, বন্ধ করে দেওয়া হল শ্রীনগর-লেহ জাতীয় সড়ক

নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.) : পূর্ব লাদাখের মূল নিয়ন্ত্রণরেখায় সোমবার রাতে ভারত ও চীনা সেনাদের মধ্যে হাতাহাতি জেরে পরিস্থিতি এখন উত্তপ্ত। গালওয়ান উপত্যকায় চিনা সেনার অতর্কিত আক্রমণের ফলে টহলরত ভারতীয় সেনার কর্নেল সহ ২০ জন জওয়ান শহীদ হন। পাল্টা প্রত্যাঘাতে নিকেশ ৪৩ চীনা জওয়ান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বুধবার সকাল থেকে শ্রীনগর – লেহ জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।পাশাপাশি করনাহ, কুপওয়ারা, কার্গিল, করনাহতে সেনা ঘাঁটিগুলিতে চরম সর্তকতা জারি করা হয়েছে। এদিন শ্রীনগর – লেহ জাতীয় সড়কের গগনগির চেকপোস্ট থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমনকি সেখানে সংবাদমাধ্যমের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূল নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলিতে সেনা সমাবেশ জোরদার করা হয়েছে। লাদাখ অঞ্চলে সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে সোমবার রাতের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনার চরম পর্যায়ে উঠে গিয়েছে। কুড়িজন জওয়ানের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top