News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা আক্রান্ত আরও ১০, সংখ্যা বেড়ে ১০৮৯, সুস্থ ৪৩৩ জন
Image

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১০, সংখ্যা বেড়ে ১০৮৯, সুস্থ ৪৩৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ত্রিপুরায় নতুন করে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে ৯ জন সিপাহ্ত্রজলা এবং ১ জন দক্ষিণ জেলার বাসিন্দা রয়েছেন৷


আজ রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানান, ১৫২৯টি নমুনা পরীক্ষায় ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের সকলের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ এ নিয়ে ত্রিপুরায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮৯৷ সুস্থ হয়েছেন ৪৩৩ জন৷
এদিকে, গতকাল ১১৮ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছিল৷ আজ তাদের ভগৎ সিং যুব আবাস থেকে ছুটি দেওয়া হয়েছে৷


করোনা আক্রান্ত আরও ১১৮ জনকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ এইদিন রাজধানীর ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে তাদেরকে ছাড়া হয়৷ পর পর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর সরকারী নির্দেশিকা মেনে তাদেরকে ছাড়া হয়৷ এইদিন ১১৮ জনকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হলেও আগামি আরও কিছু দিন তারা সকলে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবে৷


তবে এইদিন যারা ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছে তারা এক প্রকার অসন্তোষ ব্যক্ত করে৷ তাদের অভিযোগ তাদেরকে যখন এ্যাম্বুলেন্সে করে ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছিল তখন বলা হয়েছিল সুস্থ হয়ে যাওয়ার পর তাদেরকে পুনরায় গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হবে৷ তাই সাথে টাকা পয়সা আনার কোন প্রয়োজন নেই৷ কিন্তু এইদিন তাদেরকে ছাড়া হলেও কোন ধরনের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়নি৷ ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top