News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যান্টিজেন টেস্টিং কিট কে মঞ্জুরি দিল আই সি এম আর
Image

অ্যান্টিজেন টেস্টিং কিট কে মঞ্জুরি দিল আই সি এম আর

নয়াদিল্লি, ১৫ জুন (হি. স.):  ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর সোমবার করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্টিং কিটকে মঞ্জুরি দিয়ে দিয়েছে।সংক্রমিত এলাকাগুলিতে করোনা পরীক্ষার জন্য এই কিট ব্যবহার করা হবে।

এই কিটের বিশেষত্ব হচ্ছে মাত্র ৩০ মিনিটের মধ্যেই করোনার ফলাফল অতি সহজেই জানা যাবে।এর মাধ্যমে কারো পরীক্ষায় যদি করোনা পজেটিভ মেলে তবে তার আর আরটি পিসি আর পরীক্ষা করানোর দরকার নেই। এখনো পর্যন্ত গোটা দেশে আর টি পি সি আর- এর মাধ্যমে করোনা পরীক্ষা হতো। এর টেস্টিং রিপোর্ট আসতে চার থেকে ৫ ঘন্টা সময় লাগত।এতগুলো পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য মানুষের হাতের রিপোর্ট পেতে দুই থেকে তিন দিন সময় লেগে যেত।করোনা বিধ্বস্ত দিল্লিতে এর ব্যবহার বিপুল ভাবে করতে হবে।বর্তমান সময় গোটা দেশে দেড় লাখেরও বেশি কিট রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top