নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বল করা খুব কঠিন বলে মনে করেন আফগানিস্তান ক্রিকেটের বিস্ময় স্পিনার রাশিদ খান। ইনস্টাগ্রামে ভারতীয় স্পিনার যুবেন্দ্র চাহালের সঙ্গে আলাপচারিতায় এই কথা জানান রাশিদ খান।আফগানিস্তানের স্পিনারের কথায় ছোট মাঠে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে বল করা খুব কঠিন কাজ। স্বল্প সময়ে টি ২০ ক্রিকেটের ক্ষেত্রে পিচ থেকে খুব একটা সাহায্য মেলে না ফলে এইসব কিংবদন্তি ক্রিকেটারের বিরুদ্ধে বল করাটাও একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ভারতের মাটিতে দাঁড়িয়ে আইপিএল খেলাটা যে তার জীবনের স্বপ্ন ছিল সেটা ব্যক্ত করতে গিয়ে রাশিদ খান বলেন, আইপিএল খেলার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছিলাম। কিন্তু আইপিএল খেলার অভিজ্ঞতা একেবারে আলাদা। বিশ্বের সমস্ত নামকরা ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে। কোচিং স্টাফ দুর্দান্ত আরসিবির হয়ে আইপিএলে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে এই আফগান ক্রিকেটার বলেন, প্রথমবার বল করতে নেমে একটু টেনশনে ছিলাম। উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে পাই।
বিরাটকে বল করা খুব কঠিন, মানলেন অফগান বিস্ময়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















