News Flash

  • Home
  • Uncategorized
  • নাইজেরিয়ায় ফের জঙ্গি হানা, সেনা সহ নিহত৬০ জন
Image

নাইজেরিয়ায় ফের জঙ্গি হানা, সেনা সহ নিহত৬০ জন

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): নাইজেরিয়ায় আইসিস জঙ্গিদের হামলা অব্যাহত । শনিবার ফের হামলা  হামলা চালাল বিশ্ব ত্রাস আইসিস । জানা গেছে, শনিবার রাতের ওই হামলায় মৃত্যু হয়েছে ৬০ জনের। যার মধ্যে ২০ জন সেনাকর্মী। সেইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে  দেড়শো জন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাইজেরিয়ার মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে শুক্রবারই ৮১ জনকে হত্যা করে জঙ্গিরা। তার দুদিন আগেই আরেকটি প্রত্যন্ত গ্রামে হানা দিয়ে ৫৯ জনকে মারে আইসিস বাহিনী।

আর শনিবারের হামলা আরও মারাত্মক। সেনা এলাকার দখল নিতে এলে রকেট লঞ্চার-সহ তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২০ জন সেনা-সহ ৬০ জনের। প্রায় তিনঘণ্টা ধরে গুলিযুদ্ধ। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে গেলে সেখানেও জায়গা হয়নি। ফলে বাইরে অপেক্ষা করতে-করতে মৃত্যু হয় অনেকের।

জঙ্গিরা জাতিসংঘের মানবাধিকারকর্মীদের থাকার জায়গাও পুড়িয়ে দিয়েছে। উড়ে গেছে স্থানীয় থানাও। বাইক এবং ট্রাকে করে এসে হামলা চালায় জঙ্গিরা। ফিরে যাওয়ার সময় স্থানীয়দের আঞ্চলিক ভাষায় লিফলেট বিলি করে যায় তারা। লিফলেটে তাদের সেনাবাহিনী কিংবা সরকারের সঙ্গে কাজ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top