News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বরাবরই শান্তি ও অহিংসার পথ অনুসরণ করেছে, প্রতিবেশী রাষ্ট্রগুলিকে বার্তা গডকড়ির
Image

ভারত বরাবরই শান্তি ও অহিংসার পথ অনুসরণ করেছে, প্রতিবেশী রাষ্ট্রগুলিকে বার্তা গডকড়ির

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের বিষয়ে বরাবরই শান্তি ও অহিংসার পথ অনুসরণ করেছে ভারত। কখনও অন্য দেশের ভূখণ্ড নিজের বলে দাবি করেনি। রবিবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি।

শনিবারই নেপাল সংসদে পাশ হয়েছে ভারতীয় ভূ-খণ্ডকে নেপালের মানচিত্রে যুক্ত করে সংবিধান সংশোধনী বিল । এর পর রবিবারই বিষয়টি নিয়ে নাম না করে প্রতিবেশীদের বিরুদ্ধে মুখখুলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি। এদিন তিনি বলেন, আমরা শান্তি ও অহিংসা চাই। আমরা কখনও ভূটান বা বাংলাদেশের জমি অধিগ্রহণের চেষ্টা করিনি। আমাদের পাকিস্তান বা চিনের জমিও দরকার নেই। আমরা শুধু শান্তিই চাই।’

সম্প্রতি নেপালের পার্লামেন্টে পাশ হওয়া সে দেশের সংশোধিত সংবিধানের অন্তর্গত মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার মতো ভারতীয় ভূখণ্ডকে নেপালের বলে দাবি করা হয়েছে। তার জেরে নেপালের এই পদক্ষেপ ‘একমুখী ও কৃত্রিম বৃদ্ধির দাবি’ বলে মন্তব্য করেছে দিল্লি। এই পরিপ্রেক্ষিতে পরিবহণমন্ত্রীর এ দিনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top