News Flash

  • Home
  • Uncategorized
  • ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট ও কাশ্মীর
Image

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট ও কাশ্মীর

নয়াদিল্লি,  ১৪ জুন (হি. স.):  ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। রবিবার সন্ধেয় কেঁপে ওঠে গুজরাট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল হল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে। ভূমিকম্প হয়েছে কাশ্মীরেও ।

লকডাউন চলাকালীন একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। এবার কেঁপে উঠল গুজরাত। রবিবার সন্ধেয় কেঁপে ওঠে গুজরাট।  এদিন সন্ধে ঠিক ৮ টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল হল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে।

কম্পনের তীব্রতা এতটাই ছিল যে অহমদাবাদ,সৌরাষ্ট্র-সহ বিভিন্ন এলাকায় আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। কম্পনের পর পরিস্থিতি জানতে রাজকোট, কচ্ছ ও পাটানের ডিস্ট্রিক্ট কালেক্টরদের ফোন করে খবর নেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

গুজরাটের পাশাপাশি এ দিন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরেও। রবিবার রাত ৮.৩৫-এ মৃদু কম্পন হয় ভূস্বর্গের বিভিন্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কাটরা থেকে ৯০ কিলোমিটার দূরে।স্বাভাবিকভাবেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন ওই অঞ্চলের বহু মানুষ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top