News Flash

  • Home
  • Uncategorized
  • টানা আটদিন, বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম
Image

টানা আটদিন, বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): মধ্যবিত্তের মাথায় হাত | রবিবারও বাড়ল জ্বালানি তেলের দাম । এর ফলে করোনা সংক্রমণের মধ্যে টানা আটদিন দেশে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম ।

রবিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৬২ পয়সা করে। এর ফলে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ৭৫ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৬৪ পয়সা। ফলে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৪ টাকা ০৩ পয়সা।

একই অবস্থা বাণিজ্য নগরী মুম্বইয়ে। এই শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২ টাকা ৭০ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭২ টাকা ৬৪ পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা ও ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭২ টাকা ১০ পয়সা।

কলকাতাতেও জ্বালানি তেলের দাম বেড়েছে। রবিবার সকালে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৭ টাকা ৬৪ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৬৯ টাকা ৮০ পয়সা।

এর আগে শনিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছিল লিটার প্রতি ৫৯ পয়সা ও ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি ৫৮ পয়সা। করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে টানা ৮২ দিন বন্ধ থাকার পর ফের প্রতিদিন জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করেছে তেল কোম্পানিগুলি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top