News Flash

  • Home
  • Uncategorized
  • বদরপুরে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের লাশ, চাঞ্চল্য
Image

বদরপুরে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের লাশ, চাঞ্চল্য

বদরপুর (অসম), ১৪ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত রাজ্যের অন্যতম রেলশহর বদরপুরে রবিবার অজ্ঞাতপরিচয় বছর ৪৫-এর জনৈক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। বদরপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বদরপুর চৌমাথায় এই লাশ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরে।

ব্যস্ততম শহরের ৬ নম্বর জাতীয় সড়কের কালভার্টের নীচে উপুড় করা একটি লাশ দেখে প্রত্যক্ষদর্শী জনগণ সঙ্গে সঙ্গে নিকটবর্তী বদরপুর থানায় জানান। খবর পেয়ে লোক-লশকর নিয়ে আসে বদরপুর থানার পুলিশ। তাঁরা লাশটি উদ্ধার করেন। ব্যক্তিটির পরনে ছিল কালো রঙের টি শার্ট ও কলো রঙের ফুল প্যান্ট। মৃতদেহের কাপড়ে তাল্লাশি চালিয়ে কোনও পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। আনুমানিক ৪৫ বছরের ব্যক্তির দেহে কোনও ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের অনুমান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি নেশা করে রাতের অন্ধকারে নালায় পড়ে মারা গেছেন। বদরপুর পুলিশ লাশটি করিমগঞ্জ সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।

এদিকে একাংশ জনতার বক্তব্য, বর্তমানে নৈশ কারফিউর সুযোগে দুষ্কৃতীরা হয়তো তাকে অন্য কোথাও খুন করে প্রমাণ বা লাশ গায়েব করতে এই কালভাৰ্টটিকে বেছে নিয়েছে। তাই রাতের আঁধারে লাশটি এখানে ফেলে দিয়ে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top