News Flash

  • Home
  • Uncategorized
  • ১০১ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে নিহত মধ্য প্রদেশে
Image

১০১ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে নিহত মধ্য প্রদেশে

ভোপাল, ১৪ জুন (হি. স.): মধ্যপ্রদেশের ১০১ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু। রাজ্যের ইন্দোরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস হাসপাতালের চেষ্ট বিভাগের প্রধান ডা: রবি দোসী জানিয়েছেন, ওই বৃদ্ধ শ্বাসকষ্টজনিত অসুস্থতার নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে লালারসের নমুনা পরীক্ষা করে দেখা যায় যে তার করোনা হয়েছে। এছাড়াও তার হৃদযন্ত্র অসুস্থতা এবং নিমুনিয়া ছিল। পরিবারের সদস্যদের থেকেই তার শরীরে করোনা সংক্রমণ ছড়িয়ে যায়। তাকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব বিফল। শনিবার রাতের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ করা যেতে পারে মধ্যপ্রদেশের ইন্দোরের অবস্থা করোনায় খুবই খারাপ। আক্রান্তের সংখ্যা সেখানে ছাড়িয়ে গিয়েছে ৪০০০ বেশি। নিহত ১৭০।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top