News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের গর্ব নিয়ে আপস নয়, স্পষ্ট বার্তা রাজনাথের
Image

দেশের গর্ব নিয়ে আপস নয়, স্পষ্ট বার্তা রাজনাথের

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): দেশের গর্ব নিয়ে কোনও রকমের আপস করবে না ভারত। রবিবার জম্মুর জনসংবাদ ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

পূর্ব লাদাখে চিন ও ভারতীয় সেনার মধ্যে চলতে থাকা উত্তেজনার আবহে রবিবার রাজনাথ জানিয়েছেন, দেশের গর্ব নিয়ে কোনও আপস করবে না সরকার।সঠিক সময় এই বিষয়ে সব কিছু জানানো হবে। কাউকে অন্ধকারে রাখা হবে না।

ভারত ও চিনের মধ্যে সামরিক পর্যায় সমস্যা সমাধানের জন্য বৈঠক চলছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী চিন। সামরিক এবং কূটনৈতিক পর্যায় আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্বব। ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, রাফাল বিমানের সংযুক্তিকরণ হলেই বায়ুসেনার শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে। জুলাই মাসেই তা চলে আসবে। আত্মরক্ষার জন্যই ভারত এই পদক্ষেপ নিয়েছে। কোনও রাষ্ট্র কে আক্রমণ করা ভারতের ইচ্ছে নেই। প্রতিকূলতার বিরুদ্ধে বিজেপি যে বারবার জিতেছে সেই প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ জানিয়েছেন, ১৯৮৪ নির্বাচনে বিজেপি মাত্র দুইটি আসন পেয়েছিল।সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। করোনার জন্য যে দেশ ও দুনিয়ার সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে তা মনে করিয়ে দিয়েছেন রাজনাথ।

আত্মনির্ভর ভারত প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ বলেন, বিদেশ থেকে আমদানি করার পরিমাণ আগামী দিনে কমিয়ে দেওয়া হবে। ভারতের পরিচয় রফতানিকারি দেশ হিসেবে হোক।সেই লক্ষ্যেই কাজ করে চলেছে কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য অঙ্গীকারবন্ধ ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও আগামী দিনে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top