News Flash

  • Home
  • Uncategorized
  • চাঞ্চল্য! পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ফেরার পরই করোনা আক্রান্ত আফ্রিদি

চাঞ্চল্য! পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ফেরার পরই করোনা আক্রান্ত আফ্রিদি

ইসলামাবাদ, ১৩ জুন (হি. স.):  শাহিদ আফ্রিদির করোনায় আক্রান্ত হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ শহরে গিয়েছিলেন তিনি। সেখানে সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক বা মুখাবরণ না পরেই তিনি একটি জমায়েতে সামিল হয়েছিলেন। আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে যে করোনায় আক্রান্ত যারা হচ্ছে তাদেরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাঠানো হচ্ছে। 


এক মাস আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ওই জমায়েতে ভারতবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য রাখেন আফ্রিদি।সেখানকার স্থানীয়দের মধ্যে নিজের সহমর্মিতাও ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে করোনার ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে ইসলামাবাদ। সেখানে করোনা মোকাবিলার জন্য কোন রকমের সহায়তা দিতে অস্বীকার করেছে পাকিস্তান প্রশাসন। এমনকি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট, মুখাবরণ, হাত শুদ্ধি বা হ্যান্ড সেনিটাইজার দিতে অস্বীকার করেছে পাকিস্তান প্রশাসন। নিজেদের পঞ্জাব প্রদেশকে করোনা মুক্ত রাখার জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রোগীদের দেদার নিয়ে যাচ্ছে ইসলামাবাদ। সেখানে নিয়মের কোনও তোয়াক্কা না করেই তৈরি করা হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পর্যাপ্ত চিকিৎসক, নার্সদের অভাব। এমন কি ভেন্টিলেটর নেই। জনমানসে বাড়ছে পাকিস্তান বিরোধী ক্ষোভ। তাই প্রশমন করার জন্য গিয়েছিলেন আফ্রিদি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top