News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ হাজার পরিযায়ী শ্রমিকের বিকল্প কর্মসংস্থানে ছক কষেছে রাজ্য সরকার, জানালেন আইনমন্ত্রী
Image

১২ হাজার পরিযায়ী শ্রমিকের বিকল্প কর্মসংস্থানে ছক কষেছে রাজ্য সরকার, জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে ত্রিপুরায় আগত পরিযায়ী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানে ছক কষে নিয়েছে রাজ্য সরকার৷ নির্দিষ্ট ক্ষেত্র বাছাই করে তাঁদের কর্মসংস্থানের জন্য প্রস্তুতিও শুরু করেছে রাজ্য৷ ইতিমধ্যে তাঁদের রেশন কার্ড এবং রেগা ও টুয়েপ প্রকল্পে জবকার্ড দেওয়াও শুরু হয়ে গেছে ত্রিপুরায়৷


সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, পরিযায়ী শ্রমিক বাড়ি পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারগুলিকেই নিতে হবে৷ শুধু তা-ই নয়, তাঁদের কর্মসংস্থানের বিষয়টিও রাজ্য সরকারকেই ভাবতে হবে৷ এ-বিষয়ে মন্ত্রী রতনলাল আজ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে নিজের অফিস কক্ষে সাংবাদিকদের বলেন, ত্রিপুরা সরকারের পোর্টালে বহিঃরাজ্যে অবস্থানরত ৪৬,৪৯৭ নথিভুক্ত করেছিলেন৷ তাঁদের মধ্যে কর্ণাটকে ১০,০০৭ জন, তামিলনাড়ুতে ১১,৯৯৪ জন, পশ্চিমবঙ্গে ৫,৩১৭ জন, মহারাষ্ট্রে ১৯৯১ জন, অসমে ১,৯৮০ জন, তেলেঙ্গানায় ১,৯০৬ জন, কেরালায় ১,১৭১ জন সহ মোট ৩৫ হাজার নাম নথিভুক্ত করেছেন৷ তাঁর দাবি, প্রায় ২৫,২৫১ সম্পূর্ণ তথ্য ওই পোর্টাল থেকে মিলেছে৷ তাছাড়া অনেক শ্রমিক, তাঁদের সম্পূর্ণ তথ্য সংগ্রহাধীন৷


বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের নির্দিষ্ট তালিকা ভিত্তিক তথ্যও দিয়েছেন মন্ত্রী৷ তাঁর কথায়, ৩,৫৭৩ জন পড়ুয়া এবং ৩,৫৭৩ জন তাঁদের অভিভাবক, ১,৩১৪ জন রোগী, ৭৯ জন তীর্থযাত্রী, ৭৩৮ জন পর্যটক এবং ১৫,৮৬৩ জন পরিযায়ী শ্রমিক ত্রিপুরায় এখন পর্যন্ত বহিঃরাজ্য থেকে ফিরেছেন৷ সাথে তিনি যোগ করেন, তাঁদের মধ্যে ৯,৪০০ জন সড়কপথে, ১২,৫৮৯ জন ট্রেনে এবং ৩,৫৭৭ জন বিমানে এসেছেন৷


শিক্ষামন্ত্রীর দাবি, ত্রিপুরায় ফেরত পরিযায়ী শ্রমিকদের পূর্বতন কর্মক্ষেত্রের শ্রেণি বিন্যাস করে তালিকাও তৈরি করা হয়েছে৷ তাতে দেখা গেছে, অধিকাংশই হসপিটালিটি, নির্মাণ সংস্থা, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস, প্যারা মেডিক্স, ফেক্টরি শ্রমিক, টেইলারিং, সিকিউরিটি গার্ড, কেয়ারটেকার, ড্রাইভার, মেকানিক, ডেলিভারি বয় ইত্যাদি কাজের সাথে যুক্ত ছিলেন৷


মন্ত্রী নাথ জানান, জেলা এবং ব্লক স্তরে তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ অনেকেই পূর্বতন কাজের জায়গায় হয়ত ফিরে যাবেন৷ ফলে যাঁরা থাকবেন তাঁদের জন্য কর্মসংস্থানের চিন্তা করতে হবে৷ তাঁর মতে, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান এবং স্বরোজগার উভয়ের বন্দোবস্ত করবে ত্রিপুরা সরকার৷ তাঁর দাবি, আত্মনির্ভর প্রকল্পে স্বরোজগারে টাকার কোনও অভাব নেই৷ এছাড়া, অন্যদের বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে৷ তাঁর কথায়, স্বরোজগারের ক্ষেত্রে পিএমইজিপি প্রকল্পে ৫০০ জন, স্বাবলম্বন প্রকল্পে ২,০০০ জন, তফশিলি জাতি-উপজাতি এবং ধর্মীয় সংখ্যালঘু কপর্োরেশন থেকে ৫০০ জন, এনইইউএলএম ৩০০ জন এমন অতিরিক্ত প্রায় ৩৫০০ জনের ঋণের বন্দোবস্ত করা হবে৷ এছাড়া, নির্মাণ সংস্থা, হোটেল সহ বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে প্রায় ৪,০০০ জনের কর্মসংস্থান সম্ভব হবে৷

তাঁর দাবি, রেগা প্রকল্পে অতিরিক্ত ২,০০০ জন এবং টুয়েপ প্রকল্পে ১,০০০ জনকে জবকার্ড দেওয়া হবে৷ এছাড়া, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ১০০০ জনের কাজের সুযোগ সৃষ্টি করা হবে৷ সবমিলিয়ে প্রায় ১২,০০০ পরিযায়ী শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ছক কষে নিয়েছে ত্রিপুরা সরকার, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তিনি৷


মন্ত্রীর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিযায়ী শ্রমিকদের আবেদনের তিনদিনের মধ্যে জবকার্ড দিতেই হবে৷ শুধু তা-ই নয়, টুয়েপ প্রকল্পে ৫০ দিন এবং রেগায় ১০০ দিনের কাজ সুনিশ্চিত করতেই হবে৷ পাশাপাশি, রেশন কার্ডের আবেদন আসলে তা-ও বন্দোবস্ত করা বাধ্যতামূলক হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার প্রস্তুত রয়েছে৷ ইতিমধ্যে রেশন কার্ড এবং জবকার্ড দেওয়া শুরু হয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top