News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ৪৮ জনের দেহে করোনার সন্ধান
Image

রাজ্যে আরও ৪৮ জনের দেহে করোনার সন্ধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজ্যে আরও ৪৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ১৮৭০টি নমুনা পরীক্ষায় তাঁদের সন্ধান পাওয়া গেছে৷ এ নিয়ে রাজ্যে মোট ৯৬৪ জন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে৷ সক্রিয় রোগীর সংখ্যা ৬৮১ জন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার দুই দফায় এই আক্রান্তের ঘোষণা দিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার দুপুরে এক টুইট বার্তায় জানিয়েছেন, সকালে ১২০টি নমুনা পরীক্ষায় ৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের প্রায় সকলের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ তিনি বলেন, নতুন করে করোনা সংক্রমিতদের মধ্যে ৭ জন ট্রেন যাত্রী, ১ জন বিমান যাত্রী এবং ১ জন করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়ে সংক্রমিত হয়েছেন৷

এদিকে, রাতে আরও একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও ৩৯ জনের দেহে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে৷ এক্ষেত্রে ১৭৫০ টি নমুনা পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ৩৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৩৯ জনের মধ্যে পশ্চিম জেলায় ৭ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, দক্ষিণ জেলায় ১ জন, গোমতী জেলায় ৩ জন এবং ঊনকোটি জেলায় ১ জন৷


এখন পর্যন্ত ত্রিপুরায় ৯৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ২৭৮ জন সুস্থ হয়েছেন৷ ১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এছাড়া, ৩ জন রাজ্যের বাইরে৷ এছাড় এক জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top