News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার সীমান্তের কাছে নেপাল পুলিশের গুলিতে মৃত্যু একজনের, আহত দু’জন
Image

বিহার সীমান্তের কাছে নেপাল পুলিশের গুলিতে মৃত্যু একজনের, আহত দু’জন

পাটনা, ১২ জুন (হি.স.): ভারত-নেপাল সীমান্তের কাছে, বিহারের সীতামারি জেলায় নেপাল পুলিশের গুলিত প্রাণ হারালেন একজন  ভারতীয় নাগরিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন ভারতীয় নাগরিক। এছাড়াও একজন ভারতীয় নাগরিককে আটক করেছে নেপাল সুরক্ষা বাহিনী। সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর পাটনা ফ্রন্টিয়ারের আই জি সঞ্জয় কুমার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা এবং নেপালের আর্মড পুলিশ ফোর্সের মধ্যে বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের এবং দু’জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেপালের দিক থেকে গুলি ছোঁড়ার কারণেই মৃত্যু হয়েছে একজনের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং এসএসবি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


এসএসবি-র ডিজি কুমার রাজেশ চন্দ্র জানিয়েছেন, শুক্রবার সকাল ৮.৪০ মিনিট নাগাদ একটি পরিবার নেপালের দিকে যাচ্ছিল। নেপালের সুরক্ষা বাহিনী সীমান্তেই তাঁদের আটকে দেয় এবং ফিরে যেতে বলে। এরপর বচসা শুরু হয়। প্রায় ১৫ রাউন্ড গুলি চালায় (১০ রাউন্ড শুন্যে) নেপাল সুরক্ষা বাহিনী, তাতে তিনজন আহত হয়েছিলেন, ওই তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজনকে আটক করা হয়েছে। নেপাল ভূখণ্ডেই সমগ্র ঘটনা ঘটেছে, ভারতে নয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top