News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তদের খাবারের নয়া সূচি, প্রতিদিনের আহারে বরাদ্দ ৩৮০ টাকা
Image

করোনা আক্রান্তদের খাবারের নয়া সূচি, প্রতিদিনের আহারে বরাদ্দ ৩৮০ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্তদের জন্য নতুন খাদ্যসূচি তৈরি করা হয়েছে৷ তাতে প্রতিদিন জনপ্রতি করোনা আক্রান্তের খাবারের জন্য ৩৮০ টাকা খরচ করা হবে৷ প্রাতঃরাশ থেকে শুরু করে রাতের খাবারের জন্য ওই মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য দফতর৷


স্বাস্থ্য অধিকর্তা আজ এক নির্দেশিকা জারি করে বলেছেন, প্রতিদিন সকাল ৮টায় করোনা আক্রান্তদের প্রাতঃরাশ দেওয়া হবে৷ তার জন্য ৪৫ টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রতিদিন খাবারের মেন্যু পরিবর্তন হবে৷ তাতে পরোটা, ওমলেট, পুরি সবজি, পোহা, ব্রেড টোস্ট ইত্যাদি মিলবে৷ প্রতিদিন প্রাতঃরাশ এবং বিকেলের হাল্কা খাবারের সাথে চা থাকবে৷ দুপরের আহারে ডিম, পানির, মাংস নির্ধারণ করা হয়েছে৷ এক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ডিম, ২ দিন পনির এবং ২ দিন মাংস পাতে পড়বে৷ তাছাড়া, সবজি, জাল, ভাজাও থাকছে৷ দুপুরের আহারের জন্য ১৭০ টাকা বরাদ্দ করা হয়েছে৷


করোনা আক্রান্তদের সু-স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রেখেছে ত্রিপুরা সরকার৷ প্রতিদিন বিকেল সাড়ে চারটায় রোগীদের ফল দেওয়া হবে৷ বিভিন্ন রকমের ফলের জন্য ৩৫ টাকা বরাদ্দ করেছে দফতর৷ এছাড়া, বিকেলের হাল্কা খাবারের জন্য ১৫ টাকা বরাদ্দ করা হয়েছে৷ তাতে, শুধু চা এবং বিসুকট দেওয়া হবে৷ তবে, রাতের আহারে কোনওদিনই আমিষ দেওয়া হবে না৷ রাতে তুলনামূলক হাল্কা খাবারের লক্ষ্যে শুধু নিরামিষ পদ রাখা হয়েছে৷ এক্ষেত্রে পনির, কোফতা, সোয়াবিনের সাথে বিভিন্ন সবজি এবং ডাল ও ভাজা পাতে পড়বে৷ রাতের আহারের জন্য ১১৫ টাকা বরাদ্দ করা হয়েছে৷


স্বাস্থ্য অধিকর্তা নির্দেশিকায় বলেছেন, ওই অর্থ রাজ্য দুযর্োগ মোকাবিলা তহবিল থেকে খরচ করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top