News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সংক্রমণের সাথে সুস্থ হওয়ার হার বৃদ্ধি
Image

রাজ্যে সংক্রমণের সাথে সুস্থ হওয়ার হার বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রাজ্যে আজ নতুন করে ১৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের সকলের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ অন্যদিকে, আজ ৩৯ জন করোনা সংক্রমণ-মুক্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, সংক্রমিতের তুলনায় সুস্থ হওয়ার হার বেশি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ এই দুটি খবর ট্যুইট করে জানিয়েছেন৷ করোনার থাবা ত্রিপুরাকে অনেকটাই কাবু করেছে৷
আজ রাতে ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ১,৪৩০টি নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের সকলের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ তাদের মধ্যে সিপাহিজলা জেলায় ১৪ জন এবং পশ্চিম, দক্ষিণ, গোমতি ও ধলাই জেলায় এক জন করে বাসিন্দা রয়েছেন৷ সবমিলিয়ে ত্রিপুরায় ৯১৬ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন৷


এর আগে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ট্যুইট বার্তায় বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আজ ৩৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তারা ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন ছিলেন৷ তাদের ছুটি দেওয়া হয়েছে৷ তিনি বলেন, এখন পর্যন্ত ত্রিপুরায় ২৭৮ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে ৬৩৪ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন৷
প্রসঙ্গত গতকাল ৪৭ জন করোনা সংক্রমিত সুস্থ হয়েছিলেন৷ তাদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসার পর ছুটি দেওয়া হয়েছিল৷ অন্যদিকে, গতকাল ৩১ জন নতুন করে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছিল৷


এদিকে, জেলা ভিত্তিক হিসেবে দেখা গিয়েছে, পশ্চিম জেলায় আক্রান্ত ৮০ জন, সুস্থ হয়েছেন ১৫ জন এবং অস্বাভাবিক মৃত্যু হয়ে ১ জনের ও বহিঃরাজ্যে আছেন ১ জন৷ সিপাহীজলা জেলায় আক্রান্ত ৩৬৯ জন, সুস্থ হয়েছেন ৩২ জন, খোয়াই জেলায় আক্রান্ত ২৮ জন, সুস্থ হয়েছেন ১৪ জন৷ গোমতী জেলায় আক্রান্ত ৯৬ জন, সুস্থ হয়েছেন ৩০ জন এবং বহিঃরাজ্যে আছেন ১ জন৷ দক্ষিণ জেলায় আক্রান্ত ৭৬ জন, সুস্থ হয়েছেন ৭ জন, ধলাই জেলায় আক্রান্ত ২০১ জন, সুস্থ হয়েছেন ১৭১ জন, ঊণকোটি জেলায় আক্রান্ত ৫২ জন, সুস্থ হয়েছেন ২ জন এবং উত্তর জেলায় আক্রান্ত ১৪ জন, সুস্থ হয়েছেন ৭ জন ও বহিঃরাজ্যে আছেন ১ জন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top