News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্ব নিয়ে বিজেপিকে খোঁচা আখিলেশের
Image

বেকারত্ব নিয়ে বিজেপিকে খোঁচা আখিলেশের

লখনউ, ১০ জুন (হি. স.): বেকারত্বের জেরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এই সমস্যার সমাধান না করে নির্বাচনের রাজনীতি নিয়ে ব্যস্ত বিজেপি বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

সম্প্রতি ভিন রাজ্য থেকে উত্তরপ্রদেশে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।এ বিষয়ে রাজ্যের শাসক দল বিজেপিকে কটাক্ষ করে বুধবার নিজের টুইট বার্তায় অখিলেশ যাদব লিখেছেন, উত্তরপ্রদেশে বেকারত্বের জেরে আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে।একটা বৃহৎ সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই আত্মহত্যার প্রবণতা। করোনার সত্যতাকে ভুলে গিয়ে বিজেপি এখন নির্বাচনে মন দিয়েছে। বেকারত্ব এবং খাদ্যের অভাবকে গুরুত্ব না দেওয়ার দল কি করে এই সকল সমস্যার সমাধান করবে।বিহারের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিমানে করিয়ে নক্ষত্র প্রচারকদের নিয়ে যাবার প্রবণতা বাড়বে।একই ইস্যুতে সরব হয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।কর্মহীন পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে এ বিষয়ে যাতে সঠিক উপায়ে কার্যকর হয় সেই এক দাবিও করেছেন তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top