News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগর সীমান্তে বেড়া নির্মাণে বাধা, ফের সফর করলেন প্রশাসনের আধিকারীকরা
Image

বক্সনগর সীমান্তে বেড়া নির্মাণে বাধা, ফের সফর করলেন প্রশাসনের আধিকারীকরা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৮ জুন৷৷ ফের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে বাধা দেওয়া হল৷ ঘটনা বক্সনগরে৷ সমস্যা নিরসনের জন্য প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়া নিমার্ণের ক্ষেত্রে অসামাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক রাজ্য প্রশাসন তৎপর হয়েছে৷ মে-জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে৷ সিপাহীজলা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৮.৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷


এই অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সিপাহীজলা জেলা শাসক সি কে জমাতিয়া সহ এক প্রতিনিধি দল গত ১৩ মে বক্সনগর সীমান্ত পরিদর্শন করে ও বাকি যে ৩৫২ মিটার কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে তা সম্পন্ন করার নির্দেশ দেয়৷ সেই মোতাবেক কাজ শুরু হয়৷ কাজ শুরু হতেই বাধা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে৷ এই সমস্যা নিরসনে সোমবার আবারও জেলা শাসকের নেতৃত্বে এক প্রতিনিধিদল এলাকাটি সফর করেছেন৷ প্রতিনিধি দলে ছিলেন, এসডিপিও, এসডিএম, এডিএম, বিডিও, বিএসএফ ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট৷ প্রতিনিধি দলটি বক্সনগর ব্লকে একটি বৈঠকে মিলিত হন৷ তারপর এলাকা সফর করেছেন৷

এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, জেলা সভাপতি সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ৷ প্রতিনিধিরা স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন এবং তারা আশাবাদি নির্ধারিত সময়ের মধ্যেই বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top