News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ জেলায় ২৯টি কনটেইনমেন্ট জোন, নিয়ম ভঙ্গের অপরাধে গ্রেপ্তার এক ব্যক্তি
Image

৮ জেলায় ২৯টি কনটেইনমেন্ট জোন, নিয়ম ভঙ্গের অপরাধে গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ করোনা-র প্রকোপে পরিস্থিতি পর্যালোচনা করে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা (কন্টেনমেন্ট জোন) ঘোষণা করা হচ্ছে৷ এছাড়া সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার চাচুবাজারে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন নিয়মভঙ্গের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ আজ জেলাশাসক এলাকা পরিদর্শনে গিয়ে ওই ব্যক্তিকে নিয়মভঙ্গের অপরাধে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে দাবি করেন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সমস্ত সরকারি নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে৷ ত্রিপুরায় বর্তমানে ৮ জেলায় ২৯ টি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে৷


এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে বলেন, পশ্চিম জেলার মতিনগরে ২টি গ্রাম পঞ্চায়েত এবং চাচুবাজারে তিনটি স্থানকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে৷ সেখানে সরকারি সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করার ব্যবস্থা হয়েছে৷ পুলিশি টহলদারি জারি রয়েছে৷ তিনি বলেন, আশাকর্মী, এএনএম এবং এমপিডব্লিউ কর্মীরা করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন৷ এখন পর্যন্ত ৫০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আরও নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তিনি জানান, ওই নমুনার রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷


এদিন তিনি বলেন, আজ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারি নিয়ামভঙ্গের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ এলাকা পরিদর্শনে গিয়ে ওই অব্যবস্থা দেখে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলাম৷
রাজ্যের ৮টি জেলার ২৯টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এই কনটেইনমেন্ট জোনগুলি রয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, ধলাই জেলা, দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায়৷ জরুরি পরিষেবা ছাড়া কেউ এই কনটেইনমেন্ট জোনে ঢুকতে পারবেন না৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷


শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন ৩০৪ জন৷ এরমধ্যে ১৫৭ জন ট্রাক ড্রাইভার ও ১৪৭ জন সাধারণ নাগরিক রয়েছেন৷ এছাড়া আজ ৪২৫টি গাড়ি চুড়াইবাড়ি গেইট দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ এরমধ্যে ৩৩টি ট্রাক এসেছে হটস্পট এলাকা থেকে৷ তিনি জানান, বিএসএফ ধলাই বিওপি এবং বিএসএফ গণ্ডাছড়া বিওপি কনটেইনমেন্ট মুক্ত জোন হয়েছে৷ তিনি জানান, বাধারঘাট স্পোর্টস কমপ্লেে’ ১৭০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার করা হবে৷ তিনি জানান, কনটেইনমেন্ট জোনে ২৮ দিন পর কোনও কোভিড আক্রান্ত রোগী না থাকলে জেলাশাসক একে কনটেইনমেন্ট মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারেন৷ তবে উল্লিখিত ঐ ২৮দিন আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কারও সর্দি, কাঁশি, জর আছে কিনা সেদিকে নজর রাখবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top