News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারের অপেক্ষায় বাংলাদেশি যুবতী, ফের তদন্তে নেমেছে মহিলা কমিশন
Image

বিচারের অপেক্ষায় বাংলাদেশি যুবতী, ফের তদন্তে নেমেছে মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ ত্রিপুরায় বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন বাংলাদেশি যুবতী৷ তাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য ত্রিপুরা মহিলা কমিশন ফের তদন্তে নেমেছে৷ ত্রিপুরায় এসে ওই যুবতী এক যুবকের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন৷ কিন্তু বিয়ের কিছুদিন পর তাঁদের দাম্পত্য জীবনে ছেদ পড়ে৷ কারণ, ওই যুবক বাংলাদেশি যুবতীকে ছেড়ে পালিয়ে গেছে৷ তাই বর্তমানে আগরতলায় একটি হোমে তিনি আশ্রয় নিয়েছেন৷ এ-বিষয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, তাঁর অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব৷ শুধু তাই নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতি আমরা দায়বদ্ধও৷


বর্ণালী গোস্বামীর কথায়, বাংলাদেশের ঢাকার বাসিন্দা ওই যুবতী ফেসবুকে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আগরতলার এয়ারপোর্ট এলাকার বাসিন্দা সুমন দাসের সাথে৷ ২০১৮ সালে ওই যুবতী বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ত্রিপুরায় এসে সুমনের সাথে থাকতে শুরু করেন৷ তিনি বলেন, এরই মধ্যে পুরোহিত ডেকে সামাজিক রীতি মেনে তাঁরা বিয়ে সেরে নেন৷ কিন্তু, নববধূকে নিয়ে সুমন বাড়িতে যায়নি৷ তাঁরা অন্যত্র সংসার পাতেন৷ শুধু তা-ই নয়, ওই যুবতী গর্ভবতীও হয়েছিলেন৷ কিন্তু কিছুদিন সংসার করার পর সুমন তাঁকে রেখে পালিয়ে যায়৷ এর পর নববধূ সুমনের বাড়িতে থাকতে গিয়েছিলেন৷ কিন্তু সুমনের বাবা-মা তাঁকে নির্যাতন করে বাংলাদেশ পাঠানোর চেষ্টা করেছিলেন, অভিযোগ তুলেছেন নববধূ৷ এরই পরিপ্রেক্ষিতে তিনি এয়ারপোর্ট থানায় এফআইআর করেছিলেন৷


মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, সম্প্রতি ওই যুবতীর মা মেয়েকে বাংলাদেশে ফেরত পাঠানোর আর্জি জানিয়েছেন৷ কিন্তু আদালতের নির্দেশে তিনি বর্তমানে হোমে রয়েছেন৷ তাই মামলা শেষ না হওয়া পর্যন্ত দেশে ফেরত পাঠানো যাচ্ছে না৷ তাঁর কথায়, সম্প্রতি সুমন মামলা প্রত্যাহার করার জন্য বার বার তার স্ত্রীকে চাপ দিচ্ছে৷ অবশ্য, ওই যুবতী পুনরায় সুমনের সাথে সংসার শুরু করতে চাইছেন৷ কিন্তু মামলা তুলে নিলে হিতে বিপরীত না-হয়ে যায়, সেই চিন্তায় ভুগছেন তিনি৷


বর্ণালী গোস্বামীর কথায়, আজ মহিলা কমিশনের এক দলকে সঙ্গে নিয়ে তারানগর হোম পরিদর্শন করেছি৷ ওই যুবতীর খোঁজ নিয়েছি৷ তাঁকে সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছি৷ তিনি বলেন, এক বছর ধরে যুবতীটি বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন৷ আদালতের নির্দেশে তিনি হোমে ঠাঁই পেয়েছেন ঠিকই, কিন্তু তাঁর অধিকার ফিরিয়ে দেওয়া মহিলা কমিশনের দায়িত্ব৷ শুধু তা-ই নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতি আমরা দায়বদ্ধও, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

তাঁর বক্তব্য, ওই যুবতীর কাউন্সেলিং করেছি৷ তাঁকে ভালো-মন্দ বুঝিয়েছি৷ সুমনের সাথে সংসার নিয়ে তিনি উভয়সংকটে পড়েছেন, সেই সমস্যা সমাধানেও সহায়তার আশ্বাস দিয়েছি৷ বর্ণালী গোস্বামী বলেন, যুবতীর দায়েরকৃত মামলা দ্রুত নিস্পত্তি হোক, সেই চেষ্টাও করব আমরা৷ তবে সবটাই নির্ভর করছে যুবতীর সিদ্ধান্তের উপর৷ তাছাড়া আইনি দিক দিয়ে সমস্ত সহায়তা দেব আমরা, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top