News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা আইসিপিতে কাজকর্ম স্বাভাবিক হতে আরও ২-৩ দিন প্রয়োজন, জানালেন দপ্তর সচিব
Image

আগরতলা আইসিপিতে কাজকর্ম স্বাভাবিক হতে আরও ২-৩ দিন প্রয়োজন, জানালেন দপ্তর সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে আমদানি-রফতানি এবং যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ দিন সময়ের প্রয়োজন৷ কারণ, আইসিপি জীবাণুমুক্ত করার পর সেখানে কর্মরত সকলের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে তবেই পুনরায় কাজকর্ম চালু করা হবে৷ আজ সোমবার এ-কথা জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব গিত্বে কিরণকুমার দিনকর রাও৷ আগরতলা আইসিপি-তে চিকিৎসক এবং বিএসএফ জওয়ান সহ ৯ জন করোনা আক্রান্তের ঘটনায় নিয়ম মেনে স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে৷


ত্রিপুরায় করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে৷ এদের মধ্যে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকও রয়েছেন৷ তাদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপি-তে ৬ জন বিএসএফ, ১ জন চিকিৎসক, একজন ল্যান্ড পোর্ট অব ইন্ডিয়া-র কর্মী এবং একজন ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক আক্রান্ত হয়েছেন৷ ওই ঘটনায় আগরতলা আইসিপি গতকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে৷


এ-বিষয়ে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দফতরের সচিব বলেন, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আগরতলা আইসিপি বন্ধ করা হয়েছে৷ আজ আগরতলা পুর নিগমের কর্মীরা আইসিপি জীবাণুমুক্ত করা শুরু করেছেন৷ আগামীকাল আইসিপি-র সমস্ত কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে৷ তাঁর কথায়, নমুনা-র রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ এক্ষেত্রে কারোর দেহে সংক্রমণ পাওয়া গেলে তাঁকে চিকিৎসার জন্য পাঠিয়ে বাকিদের নিয়ে আইসিপি-র কাজকর্ম শুরু করা হবে৷ তাতে ২ থেকে ৩ দিন সময় লাগবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top