News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা সংক্রমণের তালিকায় শীর্ষে সিপাহীজলা জেলা
Image

রাজ্যে করোনা সংক্রমণের তালিকায় শীর্ষে সিপাহীজলা জেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ চেন্নাই থেকে রাজ্যে ফিরে আসা আরও ৩৮ জনের দেহে করোনার সন্ধান মিলেছে৷ সোমবার মোট ১৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৩৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্তরা সবাই সিপাহীজলা জেলার বাসিন্দা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন৷ এই জেলাতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০৷ এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন৷ জেলার সোনামড়া মহকুমায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক৷


এদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৮৪১ জন৷ তার মধ্যে সক্রিয় আছেন ৬৪৯ জন৷ সুস্থ হয়েছেন ১৯২ জন৷ জেলা ভিত্তিক হিসেবে দেখা গিয়েছে, পশ্চিম জেলায় আক্রান্ত ৬২ জন, সুস্থ হয়েছেন ১ জন এবং অস্বাভাবিক মৃত্যু হয়ে ১ জনের৷ সিপাহীজলা জেলায় আক্রান্ত ৩৩০ জন, সুস্থ হয়েছেন ৫ জন, খোয়াই জেলায় আক্রান্ত ২৬ জন, সুস্থ হয়েছেন ৪ জন৷ গোমতী জেলায় আক্রান্ত ৯২ জন, সুস্থ হয়েছেন ৫ জন এবং বহিঃরাজ্যে আছেন ১ জন৷ দক্ষিণ জেলায় আক্রান্ত ৬৮ জন, সুস্থ হয়েছেন ২ জন, ধলাই জেলায় আক্রান্ত ১৯৯ জন, সুস্থ হয়েছেন ১৬৪ জন, ঊণকোটি জেলায় আক্রান্ত ৫০ জন, সুস্থ হয়েছেন ১ জন এবং উত্তর জেলায় আক্রান্ত ১৪জন, সুস্থ হয়েছেন ৪ জন ও বহিঃরাজ্যে আছেন ১ জন৷


প্রসঙ্গত, রাজ্যে মোট করোনা আক্রান্তের মধ্যে সিপাহীজলা জেলায় রয়েছে এক তৃতীয়াংশেরও বেশী৷ তারমধে বেশী সোনামুড়া মহকুমার৷ কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণে অতি স্পর্শকাতর এলাকায় পরিণত হলো সোনামুড়া৷ রাজ্যের ৮৪১ এর মধ্যে ৩৩১ জনই সিপাহীজলা জেলার৷ এর মধ্যে দুশো ষাট জনেরও বেশী সোনামুড়ার লোক৷ রাজ্যের প্রায় ত্রিশ শতাংশ এবং জেলার আটাত্তর শতাংশ পজিটিভ করোনা রোগীর সন্ধান পাওয়া যায় এই প্রান্তিক মহকুমায়৷ তেরটি হাসপাতালের মধ্যে প্রতিটিতেই গড়ে কুড়ি জন করে রোগী সনাক্ত করা হয়েছে৷ দুই তিন জন বাদে বাকি সবাই বহিঃরাজ্য থেকে আসা শ্রমিক এবং রোগী কিংবা রোগীর সহযাত্রী৷

বহিঃরাজ্য থেকে আসা লোকদের আরও প্রায় সত্তর শতাংশ এখনো পরীক্ষার বাইরে রয়ে গেছে৷ পরিবারের লোকদের সঙ্গেও যোগাযোগ হয়েছে তাদের অনেকের৷ সবার পরীক্ষা নিরীক্ষা হলে সোনামুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে এনিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে মেলাঘর সাগর মহলেও পঞ্চাশ শয্যার কোভিড কেয়ার সেন্টার খোলা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top