News Flash

  • Home
  • Uncategorized
  • বিভেদ ভুলে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন মানিক সরকার
Image

বিভেদ ভুলে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ বিভেদ ভুলে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ রবিবার চারটি বাম ছাত্র যুব সংগঠন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার রাজধানীর বিজয় কুমার গার্লস সুকলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ যুবক ও ছাত্রদের রক্তদানে উৎসাহিত করার জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরে উপস্থিত হন৷


রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন রক্তদান সবচেয়ে বড় সামাজিক ও মানবিক কাজ, এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না৷ দেশের এবং রাজ্যের এই সংকটময় মুহূর্তে প্রত্যেকটি রক্তদানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি৷ বিশেষ করে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী, সমাজসেবী ও সামাজিক সংগঠন গুলিকে রক্তদানে আরো বেশি সংখ্যায় এগিয়ে আসতে পরামর্শ দিয়েছেন তিনি৷ মানিকবাবু বলেন রক্তের বিকল্প কিছু নেই, একমাত্র রক্তদানের মধ্য দিয়ে রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব৷ বর্তমানে রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে এই সঙ্কট মোকাবেলায় ছাত্র যুব সহ সকলের সহযোগিতা খুবই জরুরী৷


উল্লেখ্য সম্প্রতি রামনগরে ছাত্র যুব সংগঠনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে এক অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছিল৷ এদিনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবিরের উদ্বোধন করেছিলেন৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মানিকবাবু চলে যাওয়ার পর রক্তদান শিবিরের উদ্যোক্তাদের ওপর হামলা সংগঠিত করা হয়৷ সেদিনের এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ এ ধরনের ঘটনা কোনভাবেই বাঞ্ছনীয় নয় বলেও তিনি মন্তব্য করেন৷
যারা সেদিন রক্তদান শিবিরের আয়োজকদের ওপর হামলা সংগঠিত করেছে তাদের চেয়েও বড় অপরাধী যারা তাদেরকে প্রশ্রয়, আশ্রয় দিয়েছে এবং প্ররোচিত করেছে৷ এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রক্তদানের মতো মহৎ কাজ থেকে পিছিয়ে না থাকার জন্য ছাত্র-যুব সহ সকল অংশের জনগণের প্রতি বিরোধী দলনেতা আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top