News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় মোদী সরকারের এক বছরের খতিয়ান দিলেন বিজেপি প্রদেশ সভাপতি
Image

দ্বিতীয় মোদী সরকারের এক বছরের খতিয়ান দিলেন বিজেপি প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ দ্বিতীয় মোদি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সময়ের মধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত গুলির সম্পর্কে অবগত করতে রবিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশে বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা৷ দীর্ঘদিন ধরে চলা রাম মন্দির এর মত বিষয়ের সুষ্ঠু সমাধান হয়েছে এই সরকারের আমলে৷


মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপর দীর্ঘদিন ধরে চলে আসা তিন তালাকের কুপ্রথার অবসান ঘটিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার৷ ৩৭০ ও ৩৫ এর ত্থ ধারার বিলুপ্তি ঘটানো হয়েছে৷ এরফলে জম্মু-কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে৷ জম্মু-কাশ্মীরে ১১ টি বিমানবন্দর এবং লাদাখে দুটি বিমানবন্দর বিশেষ প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে নটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে৷ নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাস হয়েছে৷ এর ফলে বাংলাদেশ, আফগানিস্তান, ও পাকিস্তানের ধর্মীয় কারণে প্রতারিত হিন্দু, জৈন,বৌদ্ধ, পার্শী এবং খ্রিস্টানরা নাগরিকতা পাবে৷ এই আইন কোনভাবেই ভারতীয় নাগরিককে প্রভাবিত করবে না৷


দেশে সন্ত্রাসবাদ বিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার৷ নকশালদের মাধ্যমে সংঘটিত ঘটনা নকশাল অধ্যুষিত রাজ্যে ৪৩ শতাংশ কমেছে৷ ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি করা হয়েছে৷ প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ দুই হাজার কুড়ি ২১ সালে ৩.৩৭ লক্ষ কোটি টাকা করা হয়েছে৷ পৃথকভাবে জলশক্তি মন্ত্রণালয় গঠন করা হয়েছে৷ ২০২৪ সালের মধ্যে প্রতিটি ঘরে অবশ্যই পানীয় জল পৌঁছাবে৷ এই রাজ্যে দীর্ঘদিনের রিয়াং শরণার্থী সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি৷ ডাক্তার এবং চিকিৎসকদের ওপর আক্রমণ হলে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়ার আইন প্রণয়ন হয়েছে৷


সম্পত্তির ক্ষতি হলে দোষীদের কাছ থেকে বাজারমূল্যের দ্বিগুণ অর্থ আদায় করা হবে৷ মহাকাশ বিজ্ঞানে ভারত শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে এসেছে৷ মহাকাশ বিজ্ঞানে চতুর্থ শক্তিশালী দেশ ভারত৷ নারী সশক্তিকরণে মোদি সরকার সর্বদা সজাগ৷ এদিন এই বিষয়েও অবগত করেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top