নয়াদিল্লি, ৭ জুন (হি. স.): মালদ্বীপে আটকে পড়া ৭০০ ভারতীয়কে উদ্ধার করে রবিবার সকাল ১১ টা নাগাদ তামিল নাড়ুর তুতিকোরিন এসে পৌঁছল নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএসনস জলস। কেন্দ্রীয় সরকারের মিশন বন্ধে ভারত কে সাফল্যমন্ডিত করে তুলতে ভারতীয় নৌসেনা তরফ থেকে অপারেশন সমুদ্রসেতু কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এর মাধ্যমে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে দুই পর্যায় মালদ্বীপ থেকে ১৪৮৮ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।এবারে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ৪ ই জুন সকালে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছে যায় আইএনএস জলস। স্বাস্থ্য পরীক্ষার পর যাত্রীদের জাহাজে তোলা হয়। ও দিন বিকেলে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। এদিন সকাল ১১ টা নাগাদ নাগাদ তুতিকোরিন এসে পৌঁছয় জাহাজটি।তুতিকোরিন আসার পর সবার আগে মহিলাদের জাহাজ থেকে বের করা হয়।পরে অসুস্থ একজন বয়স্ক ব্যক্তিকে হুইল চেয়ারে করে অনা হয়। পোর্ট ট্রাস্ট এর তরফ থেকে এম্বুলেন্স, চিকিৎসকরা বন্দরে মোতায়েন ছিল। পরে রাজ্যগুলি প্রশাসনিক আধিকারিকদের কাছে এই সকল যাত্রীদের তুলে দেওয়া হয় এবং বাসে করে এসকল যাত্রীদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।

মালদ্বীপ থেকে ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















