News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাইভেট টিউশন বন্ধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নেবে : শিক্ষামন্ত্রী
Image

প্রাইভেট টিউশন বন্ধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নেবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে ত্রিপুরা সরকার কঠোর পদক্ষেপ নেবে৷ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একাংশ শিক্ষক-শিক্ষিকাকে এভাবেই সতর্কবার্ত দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোভিড-১৯-এর পারস্পরিক দূরত্ববিধি না মেনে কিছু কিছু শিক্ষক প্রাইভেট টিউশন করছেন৷ যা কাম্য নয়৷ তাঁর সাফ কথা, প্রাইভেট টিউশন করতে হলে চাকরি ছেড়ে দিন৷ নয়তো, হাতেনাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে চাকরি খোয়াতে হবে৷


এদিন শিক্ষামন্ত্রী সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধে পূর্বতন নির্দেশিকা সমূহ উল্লেখ করেন৷ এই বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী এর বাস্তবিক প্রয়োগে রাজ্য সরকারের দৃঢ় মনোভাবের কথা ব্যক্ত করেন৷ সাথে তিনি যোগ করেন, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ১৪ বছরের কম বয়সি এবং নিজ বিদ্যালয়ের ছাত্রছাত্রিদের প্রাইভেট টিউশনে পড়াতে পারবেন না৷ ত্রিপুরা হাইকোর্ট এমনই রায় দিয়েছে৷
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিল মাসে বুনিয়াদি শিক্ষা দফতর ৮৪টি গ্র্যাজুয়েট টিচার এবং ৭৫টি আন্ডার গ্র্যাজুয়েট টিচার পদে অফার ছাড়া হয়৷ এর মধ্যে ৬৯ জন গ্র্যাজুয়েট টিচার এবং ৩৩ জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার তাদের অফার দফতরে জমা দিয়েছেন৷ সবগুলি অফার জমা না পড়ায় যে পদগুলি শূন্য রয়েছে সেগুলি পূরণ করার জন্যও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷


তিনি আরও জানিয়েছেন, লকডাউনজনিত পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষা দফতর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে৷ আজ থেকে স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে লাইভ ক্লাস শুরু হয়েছে৷ এই অনলাইন ক্লাস সম্পর্কে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য শিক্ষামন্ত্রী আজ এসসিইআরটি কার্যালয় পরিদর্শন করেন৷ প্রযুক্তি ব্যবহার করে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা খুবই প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top