News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলী ও হেজামারা ব্লকের কিছু এলাকা কনটেইনমেন্ট জোন
Image

ডুকলী ও হেজামারা ব্লকের কিছু এলাকা কনটেইনমেন্ট জোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী এবং হেজামারা ব্লকের কয়েকটি পঞ্চায়েতের কিছু এলাকা কনটেইনমেন্ট জোর এবং বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক সিআরপিসির ১৪৪ ধারয় ঐসব এলাকা পুরো সূল করার আদেশ জারি করেছেন৷


এই আদেশে সদর মহকুমার ডুকলী ব্লকের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের মতিনগর উত্তরপাড়া, গাবতলী, রায়েরমুড়া, বড়চাতল এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষণা করে সম্পূর্ণ সীল করার আদেশ জারি করেছেন এবং কনটেইনমেন্ট জোন থেকে এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকা বাফার জোন ঘোষণা করেছেন৷ সদর মহকুমার ডুকলী ব্লকের পান্ডবপুর গ্রাম পঞ্চায়েতের মতিনগর দক্ষিণ পাড়া, নোয়াপাড়া এবং ব্রজেন্দ্রনগর এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষণা করে পুরো সীল করার আদেশ জারি করেছেন এবং এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকা বাফার জোন ঘোষণা করেছেন৷


তাছাড়াও জেলাশাসক এই আদেশে মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের চাঁদপুর ভিলেজ কমিটির সুবলগড় পাড়ার দুই নম্বর ওয়ার্ডের নয়টি পাড়া কনটেইনমেন্ট জোন গোষণা করে পুরো সীল করার আদেশ জারী করেছেন জেলাশাসক৷ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান আদেশ বলবৎ থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top