News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে চিন সীমান্তে শহিদ রাজ্যের সেনা জওয়ান, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য
Image

অরুণাচলে চিন সীমান্তে শহিদ রাজ্যের সেনা জওয়ান, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ অরুণাচল প্রদেশের চিন সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনা বাহিনীর এক জওয়ান শহিদ হয়েছেন৷ তাঁর মাথায় আঘাত লাগায় মৃত্যু হয়েছে৷ ভারতীয় সেনায় হাবিলদার পদে কর্মরত বিজয় দেববর্মা (৩৪) ত্রিপুরার সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন৷ শুক্রবার সন্ধ্যার বিশেষ বিমানে তাঁর মরদেহ আগরতলায় আনা হয়েছে৷ রাতে লিচুবাগানে অবস্থিত সেনা ছাউনিতে শহিদ বিজয়ের মরদেহ রাখা হয়েছিল৷ সেখানে গতকালই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে তাঁকে৷ আজ শনিবার জাতীয় পতাকায় মোড়া তাঁর কফিনবন্দি মরদেহ বিশ্রামগঞ্জের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম৷ বিশ্রামগঞ্জেই আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷


এদিকে ত্রিপুরা-সন্তান সেনা জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় শোক ব্যক্ত করে তাঁর আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ভারতমাতার বীর সন্তান, রাজ্যের গর্ব, বিজয় দেববর্মার মহান আত্মবলিদানকে আমার সহস্র প্রণাম৷ দেশের সেবা করতে গিয়ে এই জওয়ানের আপসহীন বীরত্ব শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে৷ শহিদ বিজয় দেববর্মার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷


এদিকে শহিদ বিজয় দেববর্মার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গত ২২ মে তিনি কর্তব্যরত অবস্থায় মাথায় আঘাত পান৷ এর পর তাঁকে অরুণাচল প্রদেশে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ কিন্তু তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গুয়াহাটিতে স্থানান্তর করেন চিকিসকরা৷ গত বুধবার তিনি প্রয়াত হয়েছেন৷ ওই সদস্যের কথায়, গুয়াহাটি থেকে বিমানে তাঁর মরদেহ প্রথমে কলকাতা নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে শুক্রবার রাতে আগরতলায় আসে৷ আগরতলা বিমান বন্দর থেকে সেনা জওয়ানরা সতীর্থের কফিনবন্দি দেহ আর্মি ক্যাম্পে নিয়ে যান৷ সেখানে তাঁকে সেলামি দেওয়া হয়৷ আজ সকালে তাঁর কফিনবন্দি মরদেহ বাড়িতে নিয়ে এসে হয়েছে৷ জওয়ানের মরদেহ বাড়িতে পৌঁছনোর পর তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা গ্রামই প্রায় কান্নায় ভেঙে পড়ে৷ এলাকাবাসী তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন৷ বাড়ির পাশেই শহিদ বিজয় দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top