News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও অনিশ্চিত ধস বিধ্বস্ত লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল, খাদ্য সংকটের আশঙ্কা ত্রিপুরা, মণিপুর ও মিজোরামে
Image

এখনও অনিশ্চিত ধস বিধ্বস্ত লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল, খাদ্য সংকটের আশঙ্কা ত্রিপুরা, মণিপুর ও মিজোরামে

হাফলং (অসম), ৬ জুন (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল এখনও অনিশ্চিত। কবে নাগাদ পাহাড় লাইনে পুনরায় ট্রেন চলাচল সচল হবে এ নিয়ে নিশ্চিত করে এখনও কিছু বলতে পারছেন না উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এমনই উদ্বেগের কথা শুনালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য।

শনিবার রেলের জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, কবে নাগাদ লামডিং-বদরপুর পাহাড় লাইনের ব্রডগেজ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, বর্তমানে পাহাড় লাইনের ধস বিধ্বস্ত এলাকার যা অবস্থা এতে আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৫ জুনের আগে রেলপথ সচল হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে রেলকর্মীরা প্রচণ্ড বৃষ্টিপাতকে উপেক্ষা করে রেলপথকে সচল করে তুলতে দিন রাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলছেন। তবে ডিমা হাসাও জেলায় নাগাড়ে বৃষ্টির দরুন কাজে বাধার সৃষ্টি হচ্ছে এবং অনেক স্থানে নতুন করে ধস নামছে বলেও জানান নৃপেন্দ্র ভট্টাচার্য।

এদিকে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথের মুপা-মাইবাং, ফাইডিং-দাওটুহাজা ও মাইগ্রেনডিসায় ধস নেমে গত ছয়দিন থেকে পাহাড় লাইন বন্ধ হওয়ার জেরে দক্ষিণ অসম সহ ত্রিপুরা, মণিপুরের জিরিবাম ও মিজোরামের ভৈরবীর উদ্দেশ্যে পণ্য সামগ্রী পরিবাহী মালগাড়ি বিভিন্ন স্থানে আটকে পড়েছে। তাই এবার দক্ষিণ অসম সহ ত্রিপুরা মণিপুর ও মিজোরামে যাতে খাদ্য সঙ্কট দেখা না দেয় তার জন্য ওই সব রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা করে সড়ক পথে পণ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে উত্তর পূর্ব সীমান্ত রেল, জানান উত্তরপূর্ব রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top