News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন করলেন মুখ্যমন্ত্রী
Image

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার সচিবালয় চত্বরে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন৷ গাছ লাগানোর জন্য মুখ্যমন্ত্রীর আহবানে আজ রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে৷


বৃহস্পতিবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর ছবি সামাজিক গণমাধ্যমের নিজস্ব প্রোফাইলে আপলোড করার জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে শুক্রবার রাজ্য জুড়ে তরুণ, বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধি সহ প্রায় এক লক্ষ মানুষ বৃক্ষরোপণ অভিযানে যোগ দিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে চারা রোপণের সময় তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন৷


মুখ্যমন্ত্রী এ জাতীয় প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং রোপিত গাছের যত্ন নিতে এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য উৎসাহ দিয়েছেন৷ এদিকে, সচিবালয় চত্বরে চারা রোপণের পরে মুখ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ অভিযানের মতো কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক পরিমাণে সচেতনতা সৃষ্টি করে এবং দূষণমুক্ত পরিবেশের জন্য জনগণের মানসিকতা পরিবর্তনে সহায়তা করে৷ পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব-পরিবেশ দূষণমুক্ত থাকলে আমরা পর্যাপ্ত অক্সিজেন পাব৷ আমরা ভাগ্যবান যে অন্যান্য অংশের তুলনায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের পরিবেশ দূষণমুক্ত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top