News Flash

  • Home
  • Uncategorized
  • দাতারামে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

দাতারামে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুন৷৷ পোষ্টের অন্তর্গত দাতারাম এলাকার সজল দেবনাথ (৩৬) নিখোঁজ ছিলো৷ আজ সকালে দাতারাম পতিরাম পাড়া রাবার বাগানে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এলাকাবাসী পচা গলা মৃত দেহ দেখতে পেয়ে এলাকার প্রধান ও গর্জি আউট পোষ্টে খবর দিলে পুলিশ পচাগলা দেহ উদ্ধার করে৷ পরবর্তীতে সজল দেবনাথের স্ত্রীকে খবর দিলে, ওনার স্বামী বলে জামা কাপড় দেখে সনাক্ত করেন৷


সংবাদ সূত্রে জানা যায় গত ২১শে মে থেকে সজল নিখোঁজ ছিলো৷ ২২শে মে সজলের স্ত্রী উদয়পুর থানার অন্তর্গত গর্জি আউট পোষ্টে মিসিং ডাইরি করলেও- গত পনের দিন ধরে সজলের কোন খোঁজ পাওয়া যায় নি৷আজ তার পচা গলা দেহ উদ্ধারে আর কে পুর থানার সেকেন্ড অফিসার সুমন আচার্য সহ চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ইনচার্জ মনিকা নম: ও মালটি পারপাস সুপার তপন দেবনাথ দেহ পরীক্ষা সনাক্ত করার পর গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


সজল দেবনাথের দুই ছেলে- বড় ছেলে দশম ও ছোট ছেলে স্থানীয় সুকলে অষ্টম শ্রেণীতে পাঠরত৷ দৈনিক হাজিরার কাজ করে যে মজুরি পেতো-সবটাই মদ খেয়ে উড়িয়ে দিত বলে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো৷ এই ঘটনার জন্যই আত্মহত্যা হতে পারে বলে এলাকাবাসীর অভিমত৷ আর কে পুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন৷ এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top