News Flash

  • Home
  • Uncategorized
  • বিপন্ন সংবাদপত্র, রাজ্য সরকারের কাছে সহায়তার দাবি ফের জানাল টিএনএস
Image

বিপন্ন সংবাদপত্র, রাজ্য সরকারের কাছে সহায়তার দাবি ফের জানাল টিএনএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ত্রিপুরার সংবাদপত্র, বৈদ্যুতিন প্রচার মাধ্যম ইত্যাদির বিজ্ঞাপন নতুন নীতি রাজ্য মন্ত্রিসভা আটকে দেওয়ায় ত্রিপুরার নিউজপাপের সোসাইটি গভীর ক্ষোভ প্রকাশ করেছে৷ অবিলম্বে বিজ্ঞাপনের নয়া নীতি প্রণয়নের দাবি তুলেছে সোসাইটি৷ আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন নিউজপেপার সোসাইটির নেতৃবর্গ৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন সোসাইটির চেয়ারম্যান সুবল কুমার ও যুগ্ম আহ্বায়ক শানিত দেবরায় ও অরুন নাথ৷


এদিন, ত্রিপুরা নিউজপেপার সোসাইটির চেয়ারম্যান সুবল কুমার দে বলেন, রাজ্যের সংবাদপত্র এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে৷ অবশ্য, গোটা দেশেই এখন সংকটের পরিস্থিতি চলছে৷ লকডাউনে দেশের বিভিন্ন রাজ্যে সংবাদপত্র প্রকাশনা বন্ধ হয়ে যাচ্ছে৷ রাজ্যেও এমনই পরিস্থিতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ তিনি বলেন, নতুন বিজ্ঞাপন নীতি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ওই নীতি পেশ হওয়ার কথা ছিল৷ কিন্তু, তা আটকে গিয়েছে৷ তিনি নতুন বিজ্ঞাপন নীতি প্রণয়ন সহ সংবাদপত্রকে আর্থিক প্যাকেজ, অতিরিক্ত পূর্ণ পৃষ্ঠার রঙিন বিজ্ঞাপন, প্রতিমাসে বকেয়া বিল মিটিয়ে দেওয়া এবং পেনশন নীতি সঠিক ভাবে কার্য্যকরের জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানিয়েছেন৷


এদিকে, সোসাইটির যুগ্ম আহ্বায়ক শানিত দেবরায় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সংবাদপত্রকে সংকট থেকে উত্তরণে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন৷ একই ভাবে রাজ্যের সংবাদপত্রগুলির জন্যও প্যাকেজ চেয়েছেন৷ তিনি বলেন, বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের মাসিক ভাতা, তাদের সন্তানদের বিদ্যালয়ে পড়ার খরচ, যাতায়াত খরচ সহ আনুসাঙ্গিক বিষয়ে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে৷ মূলতঃ লকডাউনের কারণে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্যই রাজ্যসরকারগুলি ওই সহায়তা করছে৷ তিনি ত্রিপুরা সরকারের কাছেও এই বিষয়ে বিবেচনার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top