News Flash

  • Home
  • Uncategorized
  • বায়ুসেনা জওয়ানদের সতর্ক ও সুস্থ থাকার বার্তা এয়ার মার্শালের
Image

বায়ুসেনা জওয়ানদের সতর্ক ও সুস্থ থাকার বার্তা এয়ার মার্শালের

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.): ওয়েস্টার্ন এয়ার কমান্ড এর এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এয়ার মার্শাল বি সুরেশ বুধবার পঞ্জাবে বায়ুসেনা ঘাঁটি হলবারা পরিদর্শনে আসেন। সেখানে তাকে স্বাগত জানান এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডর এ ভদ্র। পঞ্জাবের হলবারা বায়ুসেনার বিমান ঘাঁটি সবথেকে পুরনো এবং প্রথম শ্রেণীর এয়ার বেস হিসেবে পরিচিত।

১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিল বায়ুসেনার এই বিমান ঘাঁটি। এই বিমানঘাঁটিতে রয়েছে বায়ুসেনার ২২০ নম্বর স্কোয়াড্রন এবং সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান বিশিষ্ট ২২১ নম্বর স্কোয়াড্রন।নিজের সফরে বি সুরেশ গোটা বিমানঘাঁটির প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখেন। বিমান ঘাঁটিতে করোনার বিরুদ্ধে নেওয়া যাবতীয় পদক্ষেপ তিনি খতিয়ে দেখেন। বর্তমানে যে প্রতিরক্ষা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সকল বায়ুসেনা কর্মী এবং জওয়ানদের সুস্থ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি এই সকল জওয়ানদের সাহসিকতার প্রশংসা করেছেন। তার কথায় সম্পদের সঠিক ব্যবহার এবং সর্তকতা একান্তভাবেই জরুরি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top