News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর করার লক্ষ্যেই মেক ইন ইন্ডিয়া, দাবি রবিশংকরের
Image

আত্মনির্ভর করার লক্ষ্যেই মেক ইন ইন্ডিয়া, দাবি রবিশংকরের

নয়াদিল্লি, ২ জুন (হি. স.):  মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতকে এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার পাশাপশি বৈদ্যুতিক উৎপাদন এবং সেই সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনে গতি আনার লক্ষ্যের তিনটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। মঙ্গলবার ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এই সংক্রান্ত ঘোষণাগুলি করার সময় জানিয়েছেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্প কোন অন্য দেশকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয়। ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।রবিশংকর প্রসাদ আরও জানিয়েছেন, বিগত ছয় বছরে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন এ দেশে বিপুল পরিমাণে হয়েছে।গোটা বিশ্বে ভারত এখন দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। শীর্ষ স্থান অধিকারের জন্য এগিয়ে চলেছে ভারত। ইলেকট্রনিক্স পণ্য তৈরির ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে পাঁচটি বহুজাতিক এবং পাঁচটি রাষ্ট্রীয় কোম্পানি নির্মাণের জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় তিনটি নতুন প্রকল্প চালু করতে চাইছে। এর মধ্যে থাকবে প্রডাকশন লিংক ইনসেনটিভ, ইলেকট্রনিক কম্পোনেন্ট এন্ড ইনক্লুড সেমি কন্ডাক্টর, মডিফাইড ইলেকনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার স্কিম ২.০।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top